আজঃ বুধবার ১৮ মার্চ, ২০২৬

ইলিয়াস কাঞ্চনকে অসম্মান করায় রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইলিয়াস কাঞ্চনকে অসম্মান করার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপট, ইতিহাসকে উপেক্ষা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে অসম্মান, তার সাথে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নিসচা রাজশাহী জেলা শাখার আয়োজনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট মোড়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটুর নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাষ্ট্র সুচিন্তক, সমাজকর্মী, নাগরীক ভাবনার আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব, নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম আরিফ, শাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য লাকী প্রমুখ।

শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৯৩ সাল থেকে নিরাপদ সড়ক চাই এর ব্যানারে জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সড়ককে নিরাপদ রাখতে, সড়কের শৃঙ্খলা বজায় রাখতে, সড়কে দুর্ঘটনা কমাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রতি বছরের ২২ অক্টোবরকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। কিন্তু এ বছর এই দিবসটি জাতীয়ভাবে উদযাপন অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনকে রাখা হয়েছে সাধারণ অতিথির কাতারে। তাকে বিশেষ অতিথি হিসেবে সম্মানিত করা হয়নি। তার কোন বক্তব্য ও প্রস্তাবনা নেওয়া হয়নি।

এবছর নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে তার অনেক প্রস্তাবনা ছিল যা তিনি উক্ত জাতীয় অনুষ্ঠানে উপস্থান করতেন এবং দেশবাসী এতে উপকৃত হতো। কিন্তু এগুলো থেকে দেশবাসী আজ বঞ্চিত হলো। তার এবং সংগঠনের কৃতিত্বকে মূল্যায়ন করা হয় নি। এভাবে ইলিয়াস কাঞ্চনের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এবং তাকে অসম্মানিত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশঙ্কা করছি নিরাপদ সড়ক চাই এর ৩২ বছরের অর্জনকে কুক্ষিগত ও ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে।

আমরা বর্তমান উপদেষ্টা কমিটির উপর আস্থা রাখতে চাই পরবর্তীতে যেন এর পুনরাবৃত্তি না হয়। ইলিয়াস কাঞ্চনকে এবং অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন নিরাপদ সড়ক চাই-কে নিরাপদ সড়ক ইস্যুতে সর্বাধিক গুরুত্বের সাথে দেখা হয়। সেই সাথে জোর দাবী রাখতে চাই ইলিয়াস কাঞ্চনের মত এমন অভিজ্ঞ একজন ব্যক্তিকে সড়ক পরিবহন উপদেষ্টা করা হোক।

নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়ালিউর রহমান বাবুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য সবুজ আলী, রুবেল, আখি, আব্দুর রহমান, রুহান, সিরাজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পথশিশুদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের ডিসি আমীরুল ইসলাম। তিনি বলেন, পথশিশুরা আমাদেরই সন্তান। অযত্ন ও অবহেলায় বেড়ে উঠলেও এদের মধ্যেও রয়েছে অসীম মেধা ও সম্ভাবনা। সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

মঙ্গলবার বিকেলে “আমরা চাটগাঁবাসী” সংগঠনের উদ্যোগে আয়োজিত পথশিশু ও কিশোরদের জন্য ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে পথশিশুদের কাছে টানতে হবে। তাদের পাশে দাঁড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, পাঁচলাইশ থানার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম এবং প্রোগ্রামের স্পন্সর ওয়াহিদ ইলেক্ট্রিশিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন।

আমরা চাটগাঁবাসীর যুগ্ম সম্পাদক জানে আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার নুরুল আবসার, স্বর্ণলতা স্কুলের উদ্যোক্তা মোহাম্মদ রবিউল হোসেন, আরটিআর তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তাহসান হাবিব, অধরা মেঘ কলি ও মোঃ আলীসহ অনেকে।অনুষ্ঠানে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং তাদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠান শেষে ডিসি মহোদয় বাছাইকৃত শিশু-কিশোরদের নিজ কার্যালয়ে তুলে এনে ঈদের জামা উপহার দেন।

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ