বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী বেলাল গ্রেফতার

বগুড়া সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গত ১৬ জুলাই কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করে আবু রায়হান ওরফে রাহিম (২৯) (হাক্কানী টিস্যু কোম্পানীর সেলসম্যান) কোটা বিরোধী আন্দোলনে ছাত্র-ছাত্রীদের সাথে মিছিল করার জন্য দুপচাঁচিয়া পৌরসভাস্থ বগুড়া-নওগাঁ মহাসড়কে আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে আনুমানিক সকাল ১১ টার সময় পৌছালে পূর্বপরিকল্পিতভাবে আসামীগন পরস্পর যোগসাজসে দুপচাঁচিয়া থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে নাশকতা সহ দাঙ্গাহাঙ্গামা, খুন, জখম করার জন্য দলবদ্ধ হয়ে হাসুয়া, লোহার রড, লাঠি ও আগ্নেয়াস্ত্র সহ অতর্কিত ভাবে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর হামলা করে। মোঃ বেলাল হোসেন আগ্নেয়াস্ত্র দিয়ে ভিকটিম আবু রায়হান ওরফে রহিম এর ডান পায়ে পরপর কয়েকটি গুলি করলে ভিকটিম রাস্তায় পড়ে যায়। তখন অন্যান্য আসামীগন ভিকটিমকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথারীভাবে মারপিট করে এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী সহ অন্যান্য লোকজনদেরকে এলোপাথারীভাবে মারপিট করে ঘটনাস্থল হতে চলে যায়। পরবর্তীতে ভিকটিম আবু রায়হান ওরফে রাহিমকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আরও উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকায় রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোটা বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ভিকটিম আবু রায়হান ওরফে রাহিম (২৯) মৃত্যুবরণ করেন। আবু রায়হান রাহিমের মা মোছাঃ রওশন আরা বেগম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলার প্রেক্ষিতে সোমবার ২৮ অক্টোবর সাড়ে ৬ সাড়ে টায় র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় র‌্যাব-১২, সিপিএসসি, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জামালগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী দুপচাঁচিয়া থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সক্রিয় কর্মী এবং দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বেলাল হোসেন (৪৮) গ্রেফতার। গ্রেফতারকৃত আসামি হলেন দুপচাঁচিয়া উপজেলার পিতা-মৃত ছৈমুদ্দীন পুত্র মোঃ বেলাল হোসেন গ্রাম পাইকপাড়া, থানা-দুপচাঁচিয়া, আসামীর নিকট হতে ১টি মোবাইল ও ১টি সীম জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানা এর নিকট হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

অপ্রতিম হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে ফাহিম আহমেদ নামে আরও এক তরুণকে আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন হিসেবে ফাহিম আহমেদ নামে আরও এক তরুণকে আটক করেছে পুলিশ। এর আগে, তুহিন ও আনাস নামের দুই তরুণকে আটক করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

সহকারী পুলিশ সুপার জানান, অপ্রতিমের নিখোঁজের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। সেখানে অপ্রতীমের সঙ্গে তুহিনকে দেখা যায়। পরে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তুহিনকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদকে আটক করা হয়েছে। দুইনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে ফাহিম আহমেদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক। তিনি বলেন, তুহিন ও আনাসকে আটকের পর ফাহিমকে আটক করা হয়।

অপহরণের পর ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন ফকিরাবাদে বকশিপাড়ায় স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে। তমা খাতুনের স্বামী বক্কর হোসেন এখন ভেড়ামারা থানা পুলিশ হেফাজতে। তমা খাতুন (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মারা যান। নিহত তমা খাতুন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ বকশীপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের দাবি, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে যায়। স্বজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মামাতো ভাই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তমার মৃত্যুর পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্বামীর পরিকল্পনায় ঠান্ডা মাথায় খুন করে তমা খাতুনকে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে জানা গেছে। ধর্ষণের কোনো আলামত বা প্রমাণ পুলিশ পায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ১৫ সেপ্টেম্বর রাতে ওই তরুণীকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে ভর্তির সময় পরিবারের পক্ষ থেকে ধর্ষণের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ