আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

১৩৫ কেজি গাঁজা-সহ গ্রেফতার -১

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাদিপুর গ্রাম হতেো একজন মাদককারবারিকে ১৩৫ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: ডালিম রেজা (৩০)। মো: ডালিম রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের মো: তুফানীর পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: রফিকুল ইসলাম ও ফোর্স-সহ গত ২৯ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ০৯:৩০ টায় গোদাগাড়ী থানাধীন উজানপাড়া বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন কাদিপুর গ্রামস্থ রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের এমএসবি ইটভাটা সংলগ্ন জনৈক মো: রবিউল ইসলাম রবি, পিতা: মৃত কালুমদ্দিন-এর বাড়ির উত্তরপাশের্^র ইটের দেওয়াল সংলগ্ন ফাঁকা জায়গায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশে গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার জনাব মো: সোহেল রানা পিপিএম এর নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: রফিকুল ইসলাম ও ফোর্স-সহ গতকাল ২৯ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ০৯:৩৫ টায় অভিযান পরিচালনা করে। এতে গোদাগাড়ী মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯:৪৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানা পুলিশ অভিযুক্ত মো: ডালিম রেজা-এর দেখানো মতে পাঁচটি চটের বস্তায় রক্ষিত পলিথিনের ভিতর পোটলা করা স্কচটেপ দ্বারা মোড়ানো ১৩৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্ত মো: ডালিম রেজার বিরুদ্ধে ইতিপূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ