আজঃ শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬

নাইক্ষ্যংছড়ি বাজার কমিটির অর্থ সম্পাদক ও ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ও এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বাইশারী বাজার চত্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।জানা যায়, বাইশারীর নারিচবুনিয়ায় এক মাদকাসক্ত ব্যক্তিকে ছাত্র জনতা ধরে এবং তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। এই ঘটনার জের ধরে বাইশারী বাজার পরিচালনা কমিটির প্রতিষ্ঠিত ব্যবসায়ী অর্থ সম্পাদক নুরুল ইসলাম ও ব্যবসায়ী আবুল বাশার নয়ন’র উপর রোববার (৩ নভেম্বর) রাতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পরিকল্পিতভাবে উপর্যুপরি হামলা চালায়। এতে নুরুল ইসলাম ও আবুল বাশার নয়ন ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়েন।

এসময় স্থানীয় ব্যবসায়ীরা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বাইশারী বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ও ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা, এলাকাবাসী ও বাইশারী বাজারের প্রধান সড়ক ও অলিতে-গলিতে বিক্ষোভ মিছিল ও বাজার চত্বরে সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আজিজুল হক, হাফেজ মাওলানা এহসান হাবিব ও ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উল্লাহ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বাইশারী বাজার পরিচালনা কমিটির একজন অর্থ সম্পাদক ও ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার পরেও ঘটনার পরেও প্রশাসনের নীরব ভূমিকা ও গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা আবদুল আজিজ (৪৫) এর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা করেছে। তবে পুলিশ বলছে, ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহত আবদুল আজিজ পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের বাসিন্দা।তিনি ওই এলাকার আবদুল আলমের পুত্র। দীর্ঘদিন তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন এবং সর্বশেষ সিলেট জোনের এডমিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে সাড়ে ৫ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে আবদুল আজিজও রয়েছেন। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে চাকরিচ্যুত করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে নিজ বাড়ি পটিয়ার উদ্দেশ্যে রওনা দেন আবদুল আজিজ। যাত্রীবাহী ট্রেনটি কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে পরিবারের দাবি। নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, আমরা নিশ্চিত- দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দিয়েছে। এটি পরিকল্পিত হত্যা।

তবে কুমিল্লা লাকসাম থানার এএসআই আবদুল ওয়ারেশ সেল ফোনে জানান, ব্যাংকার আবদুল আজিজ চট্টগ্রামে ফেরার পথে লালমাই স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়েন। তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের ছাদ থেকে পড়ে যান। কিভাবে পড়ে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রামে র‌্যাব সদস্য খুনের ৪৮ ঘণ্টা পর মামলা, গ্রেফতার – ৩।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে অপরাধীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব সদস্য নিহতের ৪৮ ঘণ্টা পর মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, মো. জাহিদ, মো. ইউনুস ও আরিফুর রহমান। বুধবার রাতে সীতাকুণ্ড থানায় র‌্যাব-৭ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক গাজী আব্দুর রহমান মামলাটি করেছেন বলে সিনিয়র সহকারী পরিচালক এএসপি এ আর এম মোজাফফর হোসেন জানিয়েছেন।

এর আগে, গত সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া (৪৮) নিহত হন। তার বাড়ি কুমিল্লা জেলায়। একই হামলায় আরও তিনজন র‌্যাব সদস্য আহত হন। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনিচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, র‌্যাব সদস্য খুনের ঘটনায় জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞঅতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় দুইজন এবং তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

আলোচিত খবর

জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে- ইসি সচিব।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুই ধরনের ব্যালটে ভোট দিতে হবে এবং প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি হওয়ায় ভোটগ্রহণ ও গণনা—উভয় প্রক্রিয়াতেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য আলাদা ব্যালট ব্যবহৃত হবে। এর সঙ্গে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় ভোট গণনায় অতিরিক্ত সময় প্রয়োজন হবে। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উদাহরণ হিসেবে সচিব বলেন, ফেনী-৩ আসনে পোস্টাল ভোটার ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লা জেলায় ১৩ হাজার ৯৩৯ জন ভোটার পোস্টাল পদ্ধতিতে নিবন্ধিত। একটি কেন্দ্রে সাধারণত তিন হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ পাঁচ থেকে ছয় গুণ বেশি, যা ফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ