আজঃ বুধবার ৬ মে, ২০২৬

অসাধু ব্যবসায়ীরা ৬০০ জাহাজ কেটে ফেলেছে

চট্টগ্রাম ব্যুরো:

বেকার হয়েছে ৮ হাজার শ্রমিক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর বাংলাবাজারস্থ অফিস কার্যালয়ে নৌ-যান শ্রমিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধবার উক্ত সভায় সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হাজী শেখ মোঃ ইছামিয়া ও প্রধান বক্তা ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন (মাষ্টার)। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ তালিম উল্লাহ ফকির (ড্রাইভার) ও মোঃ জাহাঙ্গীর আলম (মাষ্টার), সাংগঠনিক সম্পদক মোঃ শফিকুল ইসলাম (মাষ্টার), অর্থ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল আব্দুলাহ (ড্রাইভার), কার্যনির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শাহাজাহান (মাষ্টার), আরো বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ খোরশেদ আলম ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী (মাষ্টার) ও প্রচার সম্পাদক এম,এ রহমান (মাষ্টার) সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বহিঃনোঙ্গর থেকে চলাচলকারী লাইটার জাহাজ সমূহ জাহাজ মালিকদের দ্বারা প্রতিষ্ঠিত ওয়াটার ট্রান্সর্পোট সেল এর ছাড়পত্রের মাধ্যমে সিরিয়ালে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন করে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিত। সেই সাথে জাহাজ ব্যবসা উন্নতি সহ শ্রমিকদের বেকারত্বের হারও হ্রাস পেয়েছিল। বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীরা এই নিয়ম-নীতির তোয়াক্কা না করে যেমন শিল্প ধ্বংস করছে তেমনি অনেক শ্রমিকও বেকার হচ্ছে। এ সমস্ত অসাধু ব্যবসায়ীদের কারণে এ পর্যন্ত প্রায় ৬০০ জাহাজ কেটে ফেলা হয়েছে। এতগুলো জাহাজ কেটে ফেলায় প্রায় ৮ হাজার শ্রমিক বেকার হয়েছে। এভাবে চলতে থাকলে মালিকরা ব্যবসা করতে না পারায় জাহাজ কেটে ফেললে আর কিছু মাসের মধ্য আরো ৮/১০হাজার শ্রমিক বেকার হবে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পণ্য পরিবহন নীতিমাল-২৪ ঘোষণা করা হলে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল গঠন করে পুনরায় জাহাজ সমূহ সিরিয়ালে চলাচল শুরু হয়। এতে নৌ-শিল্পের মালিকেরা একটু সস্তির নিঃশ্বাস ফেলে এবং শ্রমিকদের চাকুরি হারানোর আশংকা কমে যায়। এমতাবস্থায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত গত ১৯ নভেম্বর উক্ত পণ্য পরিবহন নীতিমালা-২৪ ছয় মাসের জন্য স্থগিত করায় নৌ-শিল্পের মালিক ও শ্রমিকদের মধ্যে চরম হতাশা নেমে আশে। এতে শিল্প ধ্বংস হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে তেমনি শ্রমিকদের বেকারত্ব বৃদ্ধি পাবে। উচ্চ আদালতের এই আদেশ প্রত্যাহার না করা হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়ে শিল্প অচল হতে পারে এবং দেশে সংকট দেখা দিতে পারে। এই অব¯’া থেকে উত্তরণের জন্য সরকারের প্রতি বক্তারা জোর দাবী জানান। অন্যথায় যেকোন মূহুর্তে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজ চলাচল বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ব্লাড ব্যাংকের যাত্রা শুরু ৪৬ বছরে পা রাখলো মেডিকেল সেন্টার হাসপাতাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেডিকেল সেন্টার হাসপাতালের ৪৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও ব্লাড ব্যাংকের উদ্বোধন একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো মনিরুজ্জামান। এতে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে রক্তের যথাযথ ব্যবহার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ডিরেক্টর ডা. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, অধ্যাপক ডা. এ.এম. রায়হান উদ্দিন, অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। হাসপাতালের জেনারেল ম্যানেজার মো.ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক ডা. জেবুন নেসা, সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান (মিজান) এবং সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক।

সেমিনারে বক্তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রক্ত ও রক্তজাত উপাদানের সঠিক ও প্রয়োজনীয় ব্যবহারের ওপর গুরুত্ব প্রদান করেন। তারা বলেন, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ডেঙ্গুজনিত জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেডিকেল ডিরেক্টর ডা. তাহমিদ জুনায়েদ মাহমুদ, ডা. সাফওয়ান মাহমুদ, মার্কেটিং ম্যানেজার রতন কুমার নাথ, বিডিএম ম্যানেজার গোলাম রব্বানী, সার্ভিস ম্যানেজার লুৎফুর রহমান, আই টি ম্যানেজার মোঃ উছা, সহকারী ম্যানেজার মো. মিজানুর রহমানসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শাহ আমানত বিমানবন্দরে জব্দ ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক সিগারেটের চালান জব্দ করা হয়েছে। মাস্কাট থেকে আগত সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। রোববার দিবাগত রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালিত হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত সিগারেট ও ল্যাপটপ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ