লন্ডন প্রবাসী ব্যারিষ্টার আখতারের পক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আদালত অবমাননা করে নামজারি আবেদন নং ৬৩৪০৩২৮, কেস নং ২৩৩০ নামঞ্জুর করার কারনে বগুড়া শাজাহানপুর থানার এসি ল্যান্ড জান্নাতুল নাইম ও সুলতানগঞ্জের তহশিলদার রজিবুর রহমানের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণের দাবিতে প্রবাসী ব্যারিষ্টার মোঃ আখতার মাহমুদের পক্ষে শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন হাফেজ রকিবুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন, শহরের চকফরিদ মৌজাস্থ সিএস ৮৮ নং খতিয়ান এম আর আর ৯৩ নং খতিয়ানভুক্ত ১৬ শতক সম্পত্তি নিয়ে আমার পিতামাতা বাদী হইয়া বিজ্ঞ দেওয়ানী আদালতে ৫১/৯৪ নং বন্টন মোকদ্দমা করলে উক্ত ১৬ শতক সম্পত্তি বাবদ আদালতের ডিক্রী প্রাপ্ত হয়ে এডভোকেট কমিশনার যোগে দখলপ্রাপ্ত হয় এবং তৎপ্রেক্ষিতে ফাইনাল ডিক্রি প্রাপ্ত হয়। তৎপর দরখাস্তকারীর মাতার প্রাপ্ত ৭.৫০ শতক সম্পত্তি দরখাস্তকারী ব্যারিষ্টার আখতার মাহমুদ বরাবর হেবার ঘোষণামূলে হস্তান্তর করে আদালতের মাধ্যমে দখল বুঝিয়ে পাই। পরবর্তীতে আমার পিতা ৮.৫০ শতক সম্পত্তিতে স্বত্ব দখল পরিচালনা করা অবস্থায় মারা গেলে স্ত্রী আকতামা বেগম ২ পুত্র দরখাস্তকারী ব্যারিষ্টার আখতার মাহমুদ ও আব্দুল্লাহ মাহমুদ ২ কন্যা রওশন জাহান ও রাফিয়া আনজুম পাপিয়া ওয়ারিশ থাকে। দরখাস্তকারী উক্ত সম্পত্তি বিষয়ে এসি ল্যান্ড বরাবর খারিজ আবেদন করলে প্রতিবেদন ও প্রস্তাবের জন্য সুলতানগঞ্জ তহশিলদার মোঃ রজিবুর রহমান বরাবর প্রেরণ করলে দরখাস্তকারীর প্রতিনিধিকে সম্পত্তির কাগজাদী নিয়ে তহশিল অফিসে আসতে বলেন। দরখাস্তকারী লন্ডন প্রবাসী হওয়ায় তার পক্ষে নিযুক্ত এডভোকেট সম্পত্তির মালিকানার সকল কাগজাদী ও ৫১/৯৪ বন্টন মোকদ্দমার রায় ও ডিক্রীর কপি প্রদর্শন করলেও তা আমলে না নিয়ে অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে প্রথম দফায় এডভোকেটকে অনুপস্থিত দেখিয়ে এবং মালিকানা প্রমাণিত হয়নি ও দলিলের ধারাবাহিকতা নাই উল্লেখ করে খারিজ আবেদন নামঞ্জুর করা হয়। বস্তুতঃ ৫১/৯৪ বন্টন মামলার মাধ্যমে জমি পাওয়া। মালিকানা ও দলিলের ধারাবাহিকতা আদালত ফয়সালা করে দিয়েছে। এ আদেশ সকলের উপর বাধ্যকর। সর্বোচ্চ আদালত পর্যন্ত নিশ্চত করেছে জমির মালিকানা নিষ্কন্টক। তথাপি এ অফিসারেরা আদালতের আদেশ অমান্য করে আইন ভঙ্গ করেছে। তারা ভুল করে এমন কাজ করেছে ভেবে ২য় বার আবেদন করলে বিনা শুনানীতে এ অফিসারেরা খারিজ নামঞ্জুর করে। পক্ষান্তরে ৫১/৯৪ মামলায় সাহাম পায়নি এমন ব্যাক্তিকে খারিজ করে দেয়। আমি ষড়যন্ত্রমূলকভাবে সৃষ্ট খারিজ বাতিলে আবেদন করা হলে তাতে মামলা নম্বর বা শুনানীর তারিখ দুই মাসেও দেয়নি এ এসিল্যান্ড ও তহশিলদার। উল্লেখ্য আমাদের ১৬ শতক জমির মাঝের সোয়া চার শতক জমিতে বসবাসকারী বিহারিদের উচ্ছেদের বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান। এমতাবস্থায় ভূমি দস্যুরা মোট ১৬ শতক জমির ২.৫ শতকে থাকা আমার বাড়ি ব্যাতিত পুরা জমি দখলের নানাভাবে চেষ্টা করছে। ভূমিদস্যুরা রাতের আধারে দখল করতে গেলে ভূমি অপরাধ আইনে মামলা করা হয়েছে। ৫ আগস্টের পর বর্তমান সরকার যেখানে সর্বসাধারণের সকল কথা মনোযোগ দিয়ে শুনছে সেখানে সরকারের উদ্দেশ্য ব্যহত করতে একজন প্রবাসী রেমিটেন্স আর্নার সাংবাদিক ও ব্যারিষ্টারকে হয়রানি করতে এবং ভূমিদস্যুদের সহায়তা করতে এ সরকারী কর্মকর্তারা পিছুপা হননি। আরো উল্লেখ্য, দেশের খারাপ পরিস্থিতির সুযোগে ৫ তারিখ রাতে মুখোসধারীরা অস্ত্র হাতে বাড়ি দখল করতে যায়। তারা ইতিপূর্বে রাস্তা দখল, তিনাটা বড় গাছ কেটে জমি দখল করেছে। ভাড়াটেদের হুমকি ধামকি দিয়ে আমার জমিতে আমার শান্তিপূর্ণ বসবাস প্রায় অসম্ভব করে ফেলেছে। এ বিষয়ে পুলিশকে জানালে পুলিশ দৃশ্যমান কোন ব্যাবস্থা নেয়নি। পুলিশ যাতে ব্যাবস্থা নেয় এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজির দৃষ্টি আকর্ষণ করছি। অন্যায় ভাবে খারিজ আবেদন অভিযুক্তরা নামঞ্জুর করে আমার সাংবিধানিক অধিকার “সম্পদের অধিকার” থেকে বঞ্চিত করে এ কর্মকর্তারা সংবিধান লংঘন করেছে। আদালতের আদেশ ৫১/৯৪ মামলার রায় অমান্য করে দুষ্কৃতকারীকে খারিজ করে দেয়া, খারিজ বাতিল আবেদন গ্রাহ্য না করা, আদলতের রায় অমান্য ও গোপন করে এ ব্যাক্তিদ্বয় আদালত অবমাননা ও গুরুতর অপরাধ করেছে। উল্লেখ্য ভূমিদস্যুতার কারনে ও ভূমি অপরাধ আইনে দায়ের করা মামলার আসামি সুমন/মাসুদরানার দলিলে মিথ্যা তথ্যে, মিথ্যা চৌহদ্দি, নকশা, বন্টন মামলার তথ্য গোপন করা হয়েছে। ফাকা জমিকে টিনের ঘর বলা খারিজ দেয়া হয়েছ। মার্চ-এপ্রিলে আমি দেশে থাকার সময় পেশি শক্তির বলে আমার জমি দখল করতে আসলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সমস্যার সমাধানে মার্চ-এপ্রিলে ২০২৪ এ খাজনা খারিজ পরিশোধে সুলতানগঞ্জ তহশিল অফিসে গেলে তহশিলদার আমাকে তিন শতক জমি প্রভাবশালী প্রতিবেশীকে (আওয়ামী ভূমিদস্যু মঞ্জুরুল আলম মোহনের ক্যাডার সেলিম; ফ্যাসিষ্টের পতনে উভয়ে পলাতক) ছেড়ে দিতে বলে। জমি না দিলে প্রাণ থাকবেনা বলে তিনি এ কথাও বলেন মাথা চান না জমি চান। প্রাণনাশের হুমকির কথা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। হুমকি দেবার মতো শক্তির উৎস ফ্যাসিষ্ট আওয়ামিলীগ। এ সংগঠনের সাথে যুক্ত মাফিয়ার ব্যাক্তিদের সাথে তহশিলদার, সাবেক ছাত্রলীগ এসি ল্যান্ডের যোগসাজোসের তদন্তের দাবি করছি। দাবি করছি তাদের ও তাদের পরিবারে সকল সদস্যের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব করার। আন্তর্জাতিক আইনে সম্পত্তির অধিকারকে মানবাধিকার হিসেবে সুরক্ষিত করা হয়েছে, বিশেষ করে সর্বজনীন মানবাধিকার ঘোষণা (ধারা ১৭) এবং ইউরোপীয় কনভেনশন অন হিউম্যান রাইটস প্রোটোকল ১, ধারা ১ এর মতো চুক্তিসমূহ মতে ব্যক্তির সম্পত্তি থেকে ইচ্ছাকৃত বা অন্যায়ভাবে বঞ্চিত করা মানবাধিকার লংঘন। আমার জমি অন্যকে জালিয়াতি করে খারিজ করে দিয়ে খারিজ বাতিলের আবেদন ঝুলিয়ে রেখে আমার জমির খারিজ ষড়যন্ত্রমূলকভাবে ভূয়া অজুহাতে নামঞ্জুর করে এ অফিসারেরা আমার মানবাধিকার ও সাংবিধানিক অধিকার লংঘন করেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি উদ্যোগ নেয়া হয়েছে । দুবাইয়ে একটি আন্তর্জাতিক ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।রোববার ২ আগস্ট রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন-সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন—বিষয়টি আমরা জেনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল’ফার্ম নিয়োগ করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

চট্টগ্রামের বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল নিয়ে শেষ রাতে গোলাগুলি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চিংড়ি প্রকল্পের দখল নেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালীতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল বেড়িবাঁধ সংলগ্ন তাজুরঘোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, গোলাগুলির ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৮ থেকে ১০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে এর মধ্যে কোনো নিরপরাধ ব্যক্তি থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, স্থানীয়ভাবে তৈরি একনলা বন্দুক দিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। মূল অপরাধীদের শনাক্ত ও অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, এলাকায় নতুন করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি স্থানীয় জনগণকে শান্ত থাকার এবং অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুরঘোনা এলাকার একটি চিংড়ি প্রকল্পের মালিকানা ও দখল নিয়ে স্থানীয় কবির গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে একপক্ষ অন্যপক্ষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে কয়েকজন পথচারীসহ সংঘর্ষে লিপ্ত ব্যক্তিরা গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। অভিযানে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) মো. ইব্রাহীম, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হকসহ জেলা পুলিশের একটি বড় দল অংশ নেয়।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ