আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে স্কুলে মাত্র দুই টাকায় মাসিক স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্প

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে মাত্র দুই টাকায় মাসিক স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্প চালু হয়েছে। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে এই দুই টাকায় স্কুলে মাসিক স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পের উদ্বোধন করা হয়।উক্ত স্বাস্থ্য ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।এ সময় উক্ত হেলথ ক্যাম্পটি পরিচালনা করেন ডা. সৈয়দ আনজারুল হক ইমরান। অনুষ্ঠানে সহযোগী আয়োজক হিসেবে ছিলেন কসমিক স্পোর্ট এন্ড হেলথ ক্লাব ও মুন ওয়েলফেয়ার এসোসিয়েশন।
উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বলেন, দেশে এখনো লাখ লাখ মানুষ অর্থের অভাবে সু-চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আর তাই আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করেছি এবং ভবিষ্যতে এই কার্যক্রম সারাদেশ ব্যাপী ছড়িয়ে দিতে চেষ্টা অব্যাহত থাকবে। এই কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুই টাকায় স্কুলের অর্থ সম্পাদক উৎপল কুমার দাস, সমাজকল্যাণ সম্পাদক মো. ইব্রাহিম খলিফা, ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. আব্দুল্লাহ আল মামুন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সদস্য মো. শাহীন, মো. সানজাদ, মো. সজিব, দুই টাকায় স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মীম, কসমিক স্পোর্ট এন্ড হেলথ ক্লাবের সেক্রেটারি মো. আরাফাত, মো. সাব্বির, মো. মাহিম, মো. আফজাল, তাহিয়াতুল, আক্তার, আলীমা আক্তার প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ