আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রামে আগুনে পুড়লো তিন প্রতিষ্ঠান

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানার লামা বাজারস্থ পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ। নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় একটা অগ্নিকাণ্ডের ম্যাসেজ (বার্তা) আসে রাত ১২ টা ৫ মিনিটের দিকে। আগুনটা সম্ভবত সাড়ে ১১টার দিকে লেগেছিল। সঙ্গে সঙ্গে আমাদের দুটা ইউনিট নির্বাপণের উদ্দেশ্যে ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন নিভে যাওয়ায় আমাদের টিম গাড়ি ঘুরিয়ে চলে আসে।
স্থানীয় সাখাওয়াত বলেন, শুনেছি, একটি চায়ের দোকানে প্রথমে আগুন লাগে। এরপর পাশের আরও দুইটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রাসহ ওখানে থাকা সবাই মিলে আগুন নিভিয়ে ফেলে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ