সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জার্নালিজমে বিশেষ অবদান রাখায় সার্ক গ্লোবাল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন দৈনিক ভোরের ডাক এর নির্বাহী সম্পাদক কে এম শরীফ ইমতিয়াজ।
গত রোববার নেপালের কাঠমুন্ডুর কেএমসি অডিটোরিয়ামে সার্ক জার্নালিস্ট এসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই পুরষ্কার গ্রহণ করেন তিনি।

কে এম শরীফ ইমতিয়াজের হাতে গ্লোবাল লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেন নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং ও নেপাল প্রেস কাউন্সিল’র চেয়ারম্যান বাল কৃষ্ণা বাসনেট।
অস্ট্রেলিয়া সিডনীর থিক্সে পড়াশুনা শেষ করে গত ৯ বছর পত্রিকাতে সম্পৃক্ত হয়েছেন। বর্তমানে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়াতে কাজ করে চলেছে। এছাড়া তিনি বিনোদন সাংবাদিকতায় সম্পৃক্ত রয়েছেন।











