আজঃ মঙ্গলবার ২০ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামের সম্প্রীতির ভাবমর্যাদা রক্ষা করতে হবে: আমরা চাটগাঁবাসী

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে এবং অহিংস ভাবমর্যাদা রক্ষা করতে হবে বলে আহ্বান জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “আমরা চাটগাঁবাসী”। সাম্প্রদায়িক সম্প্রীতির এ পবিত্র ভূমিতে বিভেদ সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার জন্য সংগঠনটি সজাগ থাকার আহ্বান জানায়।

সংগঠনের এক বিবৃতিতে নেতারা বলেন, চট্টগ্রাম বরাবরই হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং পাহাড়িদের মধ্যে আন্তরিক সহাবস্থানের এক অনন্য উদাহরণ। যুগের পর যুগ ধরে এখানকার মানুষ একে অপরের পাশে থেকে সম্প্রীতির মেলবন্ধন অটুট রেখেছে। নেতারা উল্লেখ করেন, সূর্য সেনের বিপ্লবী চট্টগ্রাম কখনোই সাম্প্রদায়িক সংকীর্ণতায় আক্রান্ত হয়নি। তাই “ইসকন” নামক জঙ্গি সংগঠনের উসকানিতে চট্টগ্রামের মানুষ কখনো বিভ্রান্ত হয়নি হবেওনা।

বিবৃতিতে নেতারা শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচার এবং ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে চাওয়া যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সংগঠনের সহ-সভাপতি এডভোকেট এসইউএম নুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল এবিএম ইমরান, প্রকৌশলী ফুয়াদুল খলিল আল ফাহমি, সাংবাদিক নাজিম উদ্দীন শ্যামল, এডভোকেট কানিজ কাউসার রিমা, এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন, এডভোকেট আব্দুল মালেক, ডা. সালেহ আহমদ সুলামান, সাংবাদিক কামরুল হুদা, এডভোকেট আবুল হাসেম নিজামী, আনোয়ার হোসাইন ডা. ফজলুল হক সিদ্দিকী, ডা. আব্দুর রাজ্জাক খান, আজাদ চৌধুরী, নাজমুল হক চৌধুরী, এডভোকেট আব্দুল আজীজ, রাশেদুল আজীজ, রাইসুর রহমান চৌধুরী সহ আরও অনেকে।

তারা কাজেম আলী মাস্টার, মনিরুজ্জামান ইসলামাবাদী, সূর্য সেন ও প্রীতিলতার মতো ব্যক্তিত্বদের সম্প্রীতির চট্টগ্রামের ঐতিহ্যের ধারক বলে উল্লেখ করেন। চট্টগ্রামের এই অনন্য ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নেতারা বলেন, “সম্প্রীতির চট্টগ্রাম আমাদের গর্ব, এটি নষ্ট হতে দেওয়া যাবে না।”

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঈশ্বরদী এসোসিয়েশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য পাঠানো শীতবস্ত্র হস্তান্তর।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকায় বসবাসকারী ঈশ্বরদীবাসীর সমন্বয়ে গঠিত “ঈশ্বরদী এসোসিয়েশন” ঢাকার পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামান এর কাছে আন্তরিক সহযোগিতা পৌঁছে দেন।

শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে ঢাকা থেকে ছুটে আসেন ঈশ্বরদী এসোসিয়েশন ঢাকা এর সভাপতি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ঈশ্বরদীর কৃতি সন্তান মোঃ আবু বক্কর তপন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদী উপজেলা চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর কাছে এ শীতবস্ত্র হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের যুগ্ন জেলা ও দায়েরা জজ মোঃ সিরাজুল ইসলাম মামুন, ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য সেলিম আহমেদ, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ফেরদৌস, সংগঠক আফসার আলী, ব্যবসায়ী ইমরান হোসেন ও পাকশী ইউনিয়ন পরিষদের সচিব সেলিম উদ্দিন প্রমূখ।

আবু বক্কর তপন বলেন, ঢাকাস্থ ঈশ্বরদী এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সব সময় দুস্থ, গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, বিভিন্ন উপকরণ এবং শীত মৌসুমে শীতার্ত মানুষদের মাঝে আন্তরিক সহযোগিতা শীতবস্তু পৌঁছে দেই। এরই ধারাবাহিকতায় আজ ঈশ্বরদী উপজেলা প্রশাসনের মাধ্যমে দুস্থ, গরিব ও অসহায় শীতার্ত মানুষদের শীত নিবারণের জন্য ১০০০ টি সোয়েটার ও জ্যাকেট হস্তান্তর করেছি।

তিনি আরো বলেন, এ সমাজের ধনাঢ্য বিত্তমানেরা তাদের হাত প্রসারিত করে অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ালে শীত থেকে তারা রক্ষা পাবে। প্রতিবছর আমরা এভাবে শীতবস্ত্র বিতরণ করে থাকি। আগামীতে ঈশ্বরদী এসোসিয়েশনের পক্ষ থেকে আরও বেশি দুস্থ,গরিব ও অসহায় মানুষদের শীত নিবারনে জন্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ের পক্ষে আপসহীন এক সংগ্রামী কণ্ঠ।তাঁকে নির্মমভাবে প্রকাশ্যে জুমার নামাজের পর হত্যা করলেও আজও বিচার না হওয়ায় দেশের জনগণ ক্ষুব্ধ। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শহীদ হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে এবং এই দাবি আদায় করে নেওয়া হবে।

বক্তব্য রাখেন জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব, তৌসিফ ইমরোজ, আরমান শাহরিয়ারসহ অন্যান্য নেতারা।

আলোচিত খবর

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সন্ধ্যা সাড়ে ৬টায় তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ