সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু-র ইন্তেকাল

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লালমনিরহাট জেলার প্রিয়মুখ, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ এবং প্রেসক্লাব লালমনিরহাটের সাবেক সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর শোনার পর জেলার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৪টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

লালমনিরহাট জেলার সংবাদ ও সাংবাদিকতায় তাঁর ভূমিকা ছিল অনন্য। তিনি প্রেসক্লাব লালমনিরহাট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং জেলার সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি দৈনিক দাবানল, দৈনিক বাংলাবাজার পত্রিকা, সিএসবি টেলিভিশন, সময় টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সবুজ বাংলা পত্রিকায় লালমনিরহাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

​পরিবারের মুখে হাসি ফোটানোর অদম্য চেষ্টা আর নিজের সব কষ্টকে বুকচাপা দীর্ঘশ্বাসে লুকিয়ে রাখার এক বাস্তব চিত্র তুলে ধরেছেন তাওলাদ হোসেন। তাঁর লেখা ‘অভাব’ শিরোনামের এই হৃদয়ছোঁয়া রচনাটি ফুটিয়ে তুলেছে পুরুষদের জীবনের এক নির্মম ও নিঃসঙ্গ সত্য। সমাজ সাধারণত ধরে নেয় ছেলেদের মন খারাপ বা কষ্টের কোনো অনুভূতি নেই, তাদের রয়েছে কেবল দায়িত্বের পাহাড়। কিন্তু সত্য এর চেয়ে অনেক বেশি বেদনার। কখনো পকেটে শূন্যতা আর কখনো মনে ভালোবাসার আকাল গ্রাস করলেও তারা তা প্রকাশ করতে পারেন না।

ছোটবেলা থেকেই পুরুষদের মনে এই কথা গেঁথে দেওয়া হয় যে ছেলেরা কাঁদে না। এই সামাজিক ট্যাবু ও পরিবারের হাসিমুখ দেখার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে তারা তিলে তিলে ক্ষয় হন। জুতার তলা ক্ষয়ে যাওয়া কিংবা পুরোনো হয়ে যাওয়া শার্টটা গায়ে জড়িয়েই তারা কাটিয়ে দেন বছরের পর বছর। নিজের জন্য কিছু চাওয়ার অধিকার যেন তাদের জন্ম থেকেই কেড়ে নেওয়া হয়েছে। স্ত্রী সন্তানের বায়না মেটাতে গিয়ে নিজের পেটের ক্ষুধা কিংবা মনের শখকে গলা টিপে হত্যা করার নামই বুঝি মধ্যবিত্তের পুরুষ।
​
পরিবারের অন্ন ও সুরক্ষার জোগান দিতে গিয়ে নিজের শখ-আহ্লাদ বিসর্জন দেওয়া, দিনের আলোয় সবার সামনে হাসিমুখে ঘুরে বেড়ানো আর গভীর রাতে বালিশে মুখ গুঁজে নীরব কান্নায় ভিজে যাওয়া—এটাই তাদের নিত্যদিনের সঙ্গী। সকালে উঠে পরিবারের সবার চোখের দিকে তাকিয়ে কৃত্রিম হাসিতে বলা, “আমি ঠিক আছি।”
দিনের ব্যস্ততা শেষে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন এই মানুষগুলোই ছাদের কোণায় কিংবা অন্ধকারের সাথে কথা বলেন। সারাদিনের জমিয়ে রাখা ক্লান্তি আর হাজারো অপমানের দীর্ঘশ্বাস তখন চোখের জল হয়ে ঝরে পড়ার স্বাধীনতাটুকুও তাদের থাকে না। কারণ, তারা জানেন—সকালে উঠেই এই মানুষগুলোকেই আবার সাহস জোগাতে হবে।
​
মূলত, ছেলেরা আসলেই ভালো থাকেন না; পরিবারের মানুষগুলোকে ভালো রাখার তাগীদে তারা জীবনভর শুধু ভালো থাকার এক নিখুঁত অভিনয় করে যান। পুরুষদের এই নীরব আত্মত্যাগ ও মানসিক সংগ্রামের গল্পটি সমাজের প্রতিটি মানুষের মনে গভীর দাগ কাটবে বলেই প্রত্যাশা। ​অভাবের এই যাতাকলে পিষ্ট হয়েও যারা পরিবারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি সহমর্মিতা ও সম্মান জানানো আমাদের সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

চট্টগ্রামে আগুনে ৭ দোকান ভস্মীভূত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাকলিয়ার তুলাতুলিতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তুলাতলীর জামাই বাজার এলাকার আলী মার্কেটে আগুনের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১টা ৫ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। আগুন নির্বাপণে চারটি ইউনিট অংশ নেয়।

বেলা পৌনে ৩টার দিকে আগুন নির্বাপণ সম্ভব হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহ ইমরান জানায়, আগুনে মার্কেটটির ৫ থেকে ৭ টি দোকান পুড়ে গেছে। আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ