আইনজীবি সাইফুল হত্যা : আসামীদের দ্রুত বিচারের দাবী বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীর

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরী এসফিএ। একই সঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশবাসীকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতা মোঃ আসলাম চৌধুরী।
তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে লাখো শহীদের মহান আত্মত্যাগ ও সহযোদ্ধা বীরঙ্গনাদের সম্মানের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় দেশ মাতৃকা প্রিয় বাংলাদেশ। মহান স্বাধীনতা যুদ্ধে শত্রুর বুলেট খুঁজেনি কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান বা কে বৌদ্ধ। সে দিনের সেই রক্তের বন্যাতেও কেউ খুঁজে পায়নি কোন সাম্প্রদায়িকতার চিহ্ন।তাই চার মূল নীতির অন্যতম অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান ছিল মহান স্বাধীনতা যুদ্ধেরে অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য। অথচ, স্বাধীনতা যুদ্ধের ৫৩ বছর পরেও আমাদের দেশ মাতৃকাকে সাম্প্রদায়িকতার বিষবাস্পে জ্বলতে দেখে সত্যিই অত্যন্ত মর্মাহত হচ্ছি। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান প্রচেষ্টায় আমাদের এই দীর্ঘ পথচলায় হঠাৎ করেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কালো থাবায় প্রিয় বাংলাদেশ আজ অগ্নিগর্ভে নিমজ্জিত।
বিশ্ব মিডিয়ায় আজ বাংলাদেশ তাঁর অসাম্প্রদায়িক চেতনাকে মূছে দিয়ে উগ্র ধর্মান্ধ জঙ্গিবাদী মতাদর্শের দিকে পরিবর্তীত হচ্ছে।
আজ সারা বাংলাদেশ উত্তাল। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার। চট্টগ্রামে তরুন আইনজীবি সাইফুল ইসলাম আলিফ কে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি তরুন আইনজীবি হত্যা ও ঘটে যাওয়া অন্যান্য হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই।বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের প্রতিবেশি রাষ্ট্র ভারতেও বিক্ষোভ কর্মসূচি চলছে। দিনদিন পরিস্থিতি ক্রমশঃ ঘোলাটে হচ্ছে। কিন্তু আমরাতো এমন বাংলাদেশ চাইনি। গত স্বৈরাচারী সরকারের সময় আমার জীবনের গুরুত্বপূর্ণ ৯ টি বছর জেলে কাটিয়েছি তো এমন বাংলাদেশ দেখার জন্য নয়।
প্রিয় দেশবাসী আপনাদের অত্যন্ত বিনয়ের সহিত বলতে চাই, প্রতিটি পরিবারে বাবা মায়ের নিকট তাদের প্রতিটি সন্তান যেমন সমান অধিকার ভোগ করে থাকে একটি রাষ্ট্রের কাছেও প্রত্যেকটি ধর্মের লোক সমান অধিকার ভোগ করবে এটাই স্বাভাবিক ব্যাপার। কোন ধর্মীয় জাতীয়তাবাদে নয়, বাংলাদেশরে প্রতিটি নাগরিক পরিচিত হবেন বাংলাদেশী জাতীয়তাবাদে। এটিই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের মূলমন্ত্র। বাংলাদেশের প্রিয় মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলছিঃ পবিত্র কুরআনের সূরা আল মায়িদাহ ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ! নিজেদের ধর্ম নিয়ে অযথা বাড়াবাড়ি করো না। আর (ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে) তোমাদের আগে যারা নিজেরা পথভ্রষ্ট হয়ে ও অন্যদের পথভ্রষ্ট করে সহজ-সরল পথচূত্য হয়েছে, তাদের পথ অবলম্বন করো না, (আয়াত-৭৭)।
এছাড়াও সূরা বাকারার ২২৯ নাম্বার আয়াতে বলা হয়েছে, এটি আল্লাহর নির্ধারিত সীমারেখা। সুতরাং সেটি অতিক্রম করো না। যারা অতিক্রম করে, তারাই প্রকৃত জালেম (সীমা লঙ্গনকারী)।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি প্রসঙ্গে বোখারী শরীফে আবু হুবায়রা (রাঃ) থেকে বর্নিত হাদিসে উল্লেখ আছে, নবীজি বলেছেন,- আল্লাহর দ্বীন (ধর্ম) খুব সহজ। কেউ এই দ্বীনকে কঠিন করে তুললে সেটা তার উপরেই চেপে বসবে। তাই সবসময় সঠিক পন্থা অবলম্বন করো।
মুসলিম শরীফে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্নিত হাদিসে বলা হয়েছে, নবীজি হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন, (তোমরা ধর্ম নিয়ে বাড়াবড়ি করো না)। অতীতে ধর্মচর্চা নিয়ে যারা বাড়াবাড়ি করেছে. তারা নিহত ও ধ্বংস হয়েছে। নবীজি হযরত মোহাম্মদ (সাঃ) (সাঃ) তিনবার এই কথা পুনরাবৃত্তি করেন।
সুতরাং প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা যদি সত্যিকার অর্থে মুসলিম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পবিত্র কুরআন ও হাদিসের বিধিবিধান মেনে চলতে হবে। উগ্র সাম্প্রদায়িকাতাকে পূজি করে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দিন শেষে মনে রাখবেন, এই বাংলাদেশ আপনার, আমার ও সকলের। সকল ধর্মের, সকল বর্নের ও সকল জাতির, হোক সে পাহাড়ি কিংবা বাঙালি। নিজের ঘর অশান্ত করে কেউ সুখে থাকতে পারে না। অন্যের প্ররোচনায় নিজের ঘর অশান্ত করার চেষ্টা কারো থেকেই কাম্য নয়। এতে কেউ ভাল থাকতে পারবেন না ৷
তাই দেশের প্রতিটি নাগরিক তার একান্তই নিজের দায়িত্ববোধ, কর্তব্যবোধ ও বিবেককে জাগ্রত করে প্রিয় দেশ মাতৃকাকে অসাম্প্রদায়িক চেতনার উন্নত বাংলাদশে বিনির্মান প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যাবার যুদ্ধে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। গভীর দেশপ্রেম ব্রত নিয়ে সকলকে ধৈর্য্য ধারন করার আহ্বান করছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পদ্মার পানিতে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে বিজিবির ত্রাণ বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ দুর্যোগের সময়ে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বেলা ১১টার দিকে চিলমারী ইউনিয়নের বাংলা বাজার-উদয়নগর এলাকায় বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) উদ্যোগে ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, আটা ও লবণ) বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

দুর্যোগের এই সময়ে বিজিবির পক্ষ থেকে খাদ্যসামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। উদয়নগর গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, চারদিকে পানি উঠায় আমরা পরিবার-পরিজন নিয়ে খুব বিপদে আছি। না ছিল খাওয়ার ব্যবস্থা, না ছিল চলাচলের উপায়। এই কঠিন সময়ে বিজিবির কর্মকর্তারা নিজ হাতে আমাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই ৪৭ বিজিবি ব্যাটালিয়ন স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর রাখছে। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বানভাসি মানুষদের দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম একটি প্রাথমিক পদক্ষেপ। দুর্গম ও প্লাবিত এলাকাগুলোতে বিজিবির টহল ও পর্যবেক্ষণ জোরদার রয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণ শেষে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অর্পিত দায়িত্বের অংশ। পদ্মার পানি বাড়ায় এই অঞ্চলের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা সাধ্যমতো খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি এবং বন্যাকবলিত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশির রিমান্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহিদুল ইসলাম এ আদেশ দেন।একই সঙ্গে মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটকে (সিটিইউ) ২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ৬৩ বিদেশি নাগরিককে গ্রেফতারের ঘটনায় করা মামলায় পুলিশ রিমান্ডের আবেদন করেছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি তদন্তকারী সংস্থা সিটিইউকে ২০ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর সকালে পুলিশ পাহারায় ৬৩ বিদেশি নাগরিককে আদালতে হাজির করা হয়। রিমান্ড আবেদনের শুনানির সময় তারাও এজলাসে উপস্থিত ছিলেন। পরে রবিবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ তাদের বিরুদ্ধে করা মামলায় রিমান্ডের আবেদন করে। মঙ্গলবার ওই আবেদনের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, গত ৫ সেপ্টেম্বর মহানগরের একটি কুরিয়ার থেকে ১১৮ গ্রাম কোকেন উদ্ধারের ঘটনায় গ্রেফতার মোহাম্মদ মহসিনকে ৬৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে করা মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে তাকে রিমান্ডে নেওয়ার আবেদনও করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সম্পৃক্ততা রয়েছে। তাদের থাকার জন্য তিনি একটি আটতলা ভবন ভাড়া করে দিয়েছিলেন। ওসি আরও জানান, কয়েক দিন আগে মহসিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১১৮ গ্রাম কোকেন ঢাকার এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন। পরে কোকেনের চালানটি ফেরত আসে। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ ৬৩ বিদেশি নাগরিকের অবস্থান সম্পর্কে জানতে পারে।

কোকেনের মামলায় সেই মহসিনেরী রিমান্ড : ১১৮ গ্রাম কোকেনের সূত্র ধরে নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় ৬৩ বিদেশি নাগরিকের ‘আস্তানা’র তথ্য বেরিয়ে আসার ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ মহসিনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাকে খুলশী থানার সাইবার অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এই আদেশ দেন। গত ১২ সেপ্টেম্বর নগরের খুলশী এলাকা থেকে মহসিনকে গ্রেফতার করে পুলিশ।তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি নগরের কর্ণফুলী এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কাজ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোকেনের মামলায় মহসিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।একইসঙ্গে তাকে আইসিটি আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।পুলিশের দাবি, মহসিনের পাঠানো ১১৮ গ্রাম কোকেনের সূত্র ধরেই খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থানের তথ্য পাওয়া যায়।

পুলিশ জানায়, কয়েক দিন আগে কুরিয়ারের মাধ্যমে ঢাকায় এক ব্যক্তির কাছে কোকেন পাঠিয়েছিলেন মহসিন। পরে কোকেনগুলো ফেরত এলে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে পুলিশ। অনুসন্ধানের একপর্যায়ে খুলশীর ওই ভবনে বিদেশি নাগরিকদের অবস্থানের তথ্য সামনে আসে। ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সরাসরি যোগাযোগ ছিল। তার মাধ্যমেই তাদের জন্য আটতলা ভবনটি ভাড়া নেওয়া হয়। এমনকি বিদেশিদের পাসপোর্টও তার কাছে জমা ছিল বলে দাবি পুলিশের।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ