জলন্ত প্রমাণ পুলিশ কনস্টেবল পদে ১৬ জন ভুয়া প্রক্সি পরীক্ষার্থী গ্রেফতার।

টাকা থাকলেই বগুড়া জেলা পুলিশকে দিয়ে মহা অন্যায় করা সম্ভব !

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1.  জলন্ত প্রমাণ পুলিশ কনস্টেবল পদে ১৬ জন ভুয়া প্রক্সি পরীক্ষার্থী গ্রেফতার

বগুড়ায় পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরিক্ষায় প্রক্সি দিয়ে পাশ করার পর মৌখিক পরিক্ষা দিতে এসে ১২ চাকরি প্রার্থী ও ৪ দালালসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাতে বগুড়া পুলিশ লাইন্স থেকে ১২ জন পরিক্ষার্থী ও পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ দালালকে গ্রেফতার করা হয়। দালালদের কাছ থেকে ২ টি চেক ও ৬ টি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত চাকরি প্রার্থীরা হলো, সৈকত মিয়া, জিসান ইসলাম, আব্দুল্লাহ আল রাকিব, সিয়াম সরকার , রতন মিয়া , আবিদ হাসান, হাসিবুল হাসান ফাইম , সামিউল ইসলাম সিয়াম , মেহেদী হাসান , ফজলে রাব্বী, ফুয়াদ আলী , শাহীন আলম। গ্রেফতার দালালরা হলো, বুলবুল ইসলাম , ফজলুল কবির সোহাগ, আতিকুল ইসলাম এবং রাসেল।
বগুড়া জেলা পুলিশ সুত্রে জানা গেছে, বগুড়া জেলায় ৯৯ জন পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য গত ১৪ অক্টোবর ৮০৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এরমধ্যে ১৭৮ জন প্রার্থী লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরিক্ষার জন্য নির্বাচিত হন। গত রোববার সকাল ১০ টা থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরিক্ষা শুরু হয়। পরিক্ষা চলাকালে পুলিশ সুপারের কাছে গ্রেফতার ১২ জনের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। এসময় তাদেরকে পৃথক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং লিখিত পরিক্ষার খাতার সাথে তাদের হাতের লেখা গড়মিল পাওয়া যায়। পরে তারা স্বীকার করে যে দালালদের মাধ্যমে ১৫ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত চুক্তি করেছে। যার কারণে তাদেরকে লিখিত পরিক্ষায় সশরীরে অংশ নিতে হয়নি। তাদের ছবি পরিবর্তন করে দালালের সংগ্রহ করা প্রার্থী প্রক্সি পরিক্ষা দিয়ে লিখিত পরিক্ষায় তাদেরকে পাশ করিয়েছে।
ডিবি পুলিশের ইনচার্জ জানান গ্রেফতার ১২ জন প্রার্থীর দেয়া তথ্য অনুসারে রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার দালালকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২ টি চেক ও ৬ টি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের পুলিশ লাইন্সের পরিদর্শক মামুনুল হক বাদী হয়ে গতকাল সোমবার বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পুর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার যাত্রাবাড়ী বাজার এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

​দণ্ডপ্রাপ্ত মো. নুরুজ্জামান পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ভটপুর গ্রামের আবুল কালামের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নুরুজ্জামানকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
​আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্ণফুলী চ্যানেলে মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্ট জব্দ, আটক ৮

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ৮ জনকে আটক করা হয়েছে। একই সাথে পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করা হয়। এ সময় বোটসহ আটজনকে আটক করা হয়।জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ