আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

রাতের আধারে চুরি করছে ফুটপাতের স্লাব

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রশস্ত সড়ক আর ক্লিন সিটি হিসেবে রাজশাহী মহানগরীর সুখ্যাতি থাকলেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শহরের ফুটপাথগুলো। গত চার মাসে চুরি হয়েছে সাড়ে চার শতাধিক স্ল্যাব। সড়কবাতিমর তারও নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ নগরবাসীর।

রাজশাহীর তেরখাদিয়া থেকে সিটিহাট মোড় পর্যন্ত ৫৭৫টি স্ল্যাবের সাড়ে চারশোই চুরি হয়ে গেছে। মাদকসেবীরা রাতের অন্ধকারে এগুলো তুলে নিয়ে যাচ্ছে। পরে বিক্রি করে দিচ্ছে ভাঙারির দোকানে।

স্থানীয়রা বলছেন, চুরি বাড়তে থাকায় অনিরাপদ হয়ে উঠেছে ফুটপাথে চলাচল। যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কা তাদের।

নগরীর একজন বাসিন্দা বলেন, ‘এদিকে কোনো স্ল্যাব নেই। সব চুরি করে ভেঙে বেচে দিয়েছে। নেশার টাকার জন্য চোররা চুরি করে এগুলো ভাঙারির দোকানে বিক্রি করছে। সিটি হাট পর্যন্ত ফুটপাতে একটাও স্লাব নাই। এতে দুর্ঘটনা ঘটছেই। এগুলো দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।’

চুরি হচ্ছে সড়কবাতির তারও। সম্প্রতি চারটি সড়কের মাটির নীচ থেকে প্রায় ৯২০ মিটার বিদ্যুতের তার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

চুরির বিষয়ে এরইমধ্যে সাধারণ ডায়েরি করেছে সিটি করপোরেশন। নতুন স্ল্যাব বসানোর উদ্যোগের পাশাপাশি ওয়ার্ড সচিব ও কর্মচারীদের দিয়ে নজরদারিরও চেষ্টা চলছে। চুরি ঠেকাতে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ।

রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন বলেন, ‘এ বিষয়ে জিডি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করছে। আমাদের স্থাপনাগুলো মনে হচ্ছে চোরদের জন্য স্বর্গ রাজ্য।’

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, ‘সড়কবাতির তার ও ফুটপাথের স্লাব চুরির দুটি অভিযোগ আমরা পেয়েছি। বোয়ালিয়া থানায় অভিযোগ করা হয়েছে। যারা এই কাজগুলো করছে, আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

সড়ক বা ফুটপাথ নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়ার দাবি নগরবাসীর।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ