আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

সমাজের সর্বস্তরে এভাবে গুণীজনকে সম্মান জানানোর সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান – মীর হেলাল

চট্টগ্রাম ব্যুরো:

জমকালো আয়োজনে এশিয়ান হসপিটাল পেজেন্ট বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৩ অনুষ্ঠিত 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গুণীজনের জীবন-কর্মের প্রতি সম্মান জানাতে ৩০ নভেম্বর (শনিবার) রাজধানীর সোনারগাঁও হোটেলে যৌথভাবে ‘গুণীজন সংবর্ধনা ২০২৪’ আয়োজন করে এশিয়ান হসপিটাল পেজেন্ট বাংলাদেশ গ্রিন লিফ কালচারাল ফোরাম ও গ্রিন লিভ ম্যাগাজিনের জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজিসি অ্যাওয়ার্ড সিজন-৩ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন ম্যাজিশিয়ান, বংশীবাদক জুয়েল আইচ,উদ্ভোধনক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও বিএনপি আন্তর্জাতিক সমর্পক কমিটির সদস্য এবং বিএনপি মিডিয়া সেল-এর আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রীন লিফ ম্যাগাজিন উপদেষ্টা ও এশিয়ান স্পেশালিষ্ট হাসপাতাল এর চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আলী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্তর শোবিজের চেয়ারম্যান জনাব স্বপন চৌধুরী, একুশে টেলিভিশন ভাইস চেয়ারম্যান তাসনুভা মাহবুব, অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, এশিয়ান টিভির জাহিদুল ইসলাম শোভন, গ্রীণ লিফ ম্যাগাজিন উপদেষ্টা ক্যাপ্টেন আবদুল মোতালেব, এশিয়ান বিজনেস সামমিট এর চেয়ারম্যান গোলাম ফারুক মজনু, লায়ন্স ক্লাব এডভান্স সিটি প্রেসিডেন্ট লাযন রঘুপতি সেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক শফিকুল ইসলাম রাহী,বিশিষ্ট ব্যাবসায়ি ইন্জিনিয়ার ইসমাইল হোসেন সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ।

২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন। আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন মিউজিশিয়ান, বংশিবাদক, বীর মুক্তিযোদ্ধা জাদু শিল্পী জুয়েল আইচ কে আজীবন সম্মাননা দেন গ্রীণ লিফ পরিবার। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫০ টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।

 

সেরা গায়ক হিসেবে পুরস্কার পান বিশিষ্ট সংগীত শিল্পী মনির খান, গুনী সিনিয়র অভিনয় শিল্পী অঞ্জনা, জনপ্রিয় চিত্র নাইকা অপু বিশ্বাস, চিত্র নাইকা তমা মির্জা, চিত্র নাইকা প্রার্থনা ফারদিন দিঘি, চিত্র নায়ক ইমন, চিত্রনায়ক আদর আজাদ, অভিনয় শিল্পী রুনা খান, অভিনয় শিল্পী কুসুম সিকদার, অভিনয় শিল্পী সখ, অভিনয় শিল্পী পারসানা ইভানা, অভিনয় শিল্পী সাইদুর রহমান পাভেল, জনপ্রিয় শিশু শিল্পী সিমরিন লুবাবা, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, কোরিয়ার, ট্রেনার বুলবুল টুম্পা, ফ্যাশন মডেল সৈয়দ রুমা, ব্রান্ড প্রোমোটার বারিশ হক, ইনফ্লুয়েঞ্জার সানজিদা সায়মা, উদ্যোক্তা তাসলিমা ইসলাম, অর্গানাইজার উর্মী ইসলাম সহ বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুনীজন সম্মাননা, সার্টিফিকেট প্রদানের পাশাপাশি আয়োজিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনের জনপ্রিয় নৃত্য শিল্পী আনিকা কবির ও নৃত্য শিল্পী সোহেল সহ অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় অসাধারণ নৃত্য, অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় তরুণ শিল্পী জাহিদ অন্তু ও সংগীত শিল্পী আদিবা।

গ্রীণ লিফ ম্যাগাজিন সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, আমরা সব সময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু করতে, নতুন কিছু উপহার দিতে ও সেই সাথে পুরাতন ঐতিহ্য ফুটিয়ে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চেষ্টা করি সব সময়। ইনশাআল্লাহ, গ্রীণ লিফ এর ধারাবাহিকতা বজায় থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকার দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে।সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ।এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আল ফোরকান, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।

 

যতই শক্তিশালী হোক, খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না : অর্থমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


খাল দখলদারদের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই ঘোষণা দেন। তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। এসব প্রকল্পে দুর্নীতির স্থান নেই। যতই শক্তিশালী হোক, খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, মধ্যপ্রাচ্যেও যুদ্ধ চলছে। এর মধ্যেও সরকার সব কাজ করে যাচ্ছে। পাশাপাশি এনার্জি ক্রাইসিসের মধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক মানুষকে সুফল দিতে খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যসহ নানা ক্ষেত্রে পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখবে।দেশব্যাপী নদী-নালা-খাল জলাধরা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে বামনসুন্দর এলাকার আলিরপোল এলাকা থেকে বানাতলী পর্যন্ত তিন কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। এতে করে সরাসরি উপকারভোগী হবেন সাধারণ কৃষক। কৃষিতে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে সেচ নিশ্চিত করা যাবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার প্রমুখ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ