আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

পাবনা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি উদ্ধোধন করা হয়।সোমবার(২ডিসেম্বর)সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে এবং পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহযোগিতায় বড়ালব্রীজ স্টেশন- ভাঙ্গুড়া স্টেশন অভিমুখি রেললাইনের উভয় পার্শ্বদিয়ে জাতীয় কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন,ভাঙ্গুড়া উপজেলা প্রশাসক, নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর সভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি)তাসমিয়া আক্তার রোজী। অন্যান্যের মধ্য উপস্থিত থেকে পরিচ্ছন্ন অভিযানে সহযোগিতা করেন ,পিএসডিওর উপদেষ্টা সিনিয়র প্রভাষক মোঃ ওমর ফারুক,পিএসডিও’র ভাঙ্গুড়া উপজেলা কমিটির সভাপতি মো: রুহুল আমিন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা,পৌরসভার কার্য্যসহকারি মো.রফিকুল ইসলাম, পিএসডিও’র সদস্য রাকিবুল হাসান, রাশিদুল, জামিউর রহমান জিম, ফাহিম ইসলাম, সুমন, আরিকুল, রাব্বি, শিহাব, নাঈম সহ শতাধিক স্বেচ্ছাসেবকবৃন্দ, পরিচ্ছন্ন কর্মি ও সুধিজন উপস্থিত ছিলেন। উদ্ধোধনী দিনে দিনব্যাপী বড়ালব্রীজ স্টেশন হতে ভাঙ্গুড়া রেলস্টেশন অভিমুখে প্রায় ৫ কিঃমিঃ রেল পথের উভয় পার্শ্বে ঝোপ -ঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়েছে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
পাবনা প্রতিনিধি।
মোবাঃ ০১৭১৭৫৭২২৪৬
২ ডিসেম্বর-২০২৪ খ্রীঃ

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ