শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারলেই আমরা আনন্দ পাই-চবি উপাচার্য

চট্টগ্রাম ব্যুরো: ‘

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারলেই আমরা আনন্দ পাই’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদে রবি ও এয়ারটেলের নতুন বিটিএস টাওয়ার উদ্বোধন এবং চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন অফিসের সভাকক্ষ আধুনিকায়ন অনুষ্ঠানে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার একথা বলেন।
বুধবার চবি জীব বিজ্ঞান অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানদ্বয় উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানদ্বয়ে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল শাহীন খান, চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার, চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নসরুল কদির, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, রবি আজিয়াটা পিএলসি ক্লাস্টার মার্কেট ডিরেক্টর জনাব মোঃ আশরাফুল কবির, রবি আজিয়াটা পিএলসি আঞ্চলিক প্রধান জনাব মো. ইফতাখারুল আলম, চবি জীব বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপাচার্য উক্ত অনুষ্ঠানদ্বয়ে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের যে কোন সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারলেই আমরা আনন্দ পাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদে দীর্ঘদিন যাবত বিভিন্ন মোবাইল অপারেটারের নেটওয়ার্ক দূর্বল থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের যোগাযোগ ব্যবস্থা সমস্যা ছিল। রবি ও এয়ারটেলের নতুন বিটিএস টাওয়ার স্থাপন এবং আজ এর শুভ উদ্বোধনের মাধ্যমে এ সমস্যার উত্তরণ ঘটবে।’ উপাচার্য উক্ত মোবাইল কোম্পানীকে টাওয়ারের সঠিক রক্ষাণাবেক্ষনের মাধ্যমে নেটওয়ার্কিং সুবিধা অব্যহত রাখার পরার্মশ প্রদান করেন। তিনি চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন অফিসের সভাকক্ষ নান্দনিক ও আধুনিকায়নের জন্য জীব বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য আরও বলেন আমাদের বিশ্ব র‌্যাংকিংয়ে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে বিশেষ করে চবি জীব বিজ্ঞান অনুষদ, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন অনুষদ অবদান রাখছে। বিশ্ব র‌্যাংকিংয়ে চবি’র অবস্থান উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সম্মানিত শিক্ষকদের একাডেমিক এক্সিলেন্স এর প্রতি মনযোগী হতে মাননীয় উপাচার্য আহবান জানান। পূর্বাহ্নে মাননীয় উপাচার্য বেলুন ও ফেস্টুন উড়িয়ে রবি ও এয়ারটেলের নতুন বিটিএস টাওয়ার উদ্বোধন করেন।
উপ-উপাচার্য (একাডেমিক) বলেন, আমরা বিভিন্ন অবকাঠামো নির্মাণ করি, ল্যাব স্থাপন করি, স্থাপনা আধুনিকায়ন করি কিন্তু এগুলোর সদ্যবহার নিশ্চিত করিনা। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এসব অবকাঠামো নির্মাণ সদ্যবহারের মাধ্যমে শিক্ষকদের গবেষণা, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত এবং অভিনন্দন জানান। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের মাধ্যমে প্রয়োজন পূরণের পাশাপাশি নান্দনিকতার ইতিবাচকতা তৈরি এবং সেগুলোর প্রসারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করার চেষ্টা করছি।
রবি আজিয়াটা পিএলসি ক্লাস্টার মার্কেট ডিরেক্টর জনাব মোঃ আশরাফুল কবির চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ক্যাম্পাসকে সৌন্দয্যর্ বর্ধনে প্রশাসনের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাছাড়া চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের যে কোন ভালো কাজের সাথে ‘রবি’ সবসময় পাশে থাকবে মর্মে প্রতিশ্রতি ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

পুলিশ জানায়, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মিরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন অপরাধ দমন এবং মাদক উদ্ধার অভিযানে সাফল্য দেখিয়েছেন।এছাড়াও ডাকাতির মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার, হত্যা মামলার আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এই সম্মাননা মিরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এর আগে গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ কারখানাটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

দীর্ঘদিন পর কারখানাটি পুনরায় চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, দীর্ঘ প্রায় ছয় মাস পর আমরা উৎপাদনে ফিরেছি। এই দীর্ঘ সময়ে যে ক্ষতি হয়েছে, নিয়মিত উৎপাদনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

সিইউএফএলের বিগত কয়েক বছরের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে কারখানাটি মাত্র পাঁচ দিন চালু রাখতে পেরেছিল। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি বন্ধ হওয়ার দীর্ঘ সময় পর তা অক্টোবরে চালু হয়। এরপর ২০২৫ সালের বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে বারবার কারখানাটি বন্ধ ও চালুর প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। সর্বশেষ গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর ১৫ সেপ্টেম্বর পুনরায় চালু হলো।

সিইউএফএলের উৎপাদন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) উত্তম চৌধুরী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে আমাদের উৎপাদন প্রাথমিকভাবে শুরু হয়েছে। গত মাসের শেষের দিকে আমরা গ্যাস পেলেও কারিগরি ত্রুটির কারণে তাৎক্ষণিকভাবে উৎপাদনে ফিরতে পারিনি। এরপর একে একে সব যন্ত্রপাতি সচল করার চেষ্টা করা হয়েছে। আশা করি, আগামীকালের মধ্যে কারখানাটি পুরোপুরি ত্রুটিমুক্ত ও স্বাভাবিক অবস্থায় আসবে।

কারখানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ছয়টার দিকে আনুষ্ঠানিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এর আগে গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। এরপর ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়। চালুর প্রাথমিক পর্যায়ে কিছু যান্ত্রিক জটিলতা দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হয়।

কাফকোর পাশেই অবস্থিত সিইউএফএলে দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হয়ে আসছে। কারখানাটির পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। একসময় দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা থাকলেও বিভিন্ন কারণে বর্তমানে এর কার্যকর সক্ষমতা অনেকটাই কমেছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ