আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

আরেকটি সবুজে ঘেরা পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্বেচ্ছাসেবার অংশ হিসেবে রক্ত প্রদানের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।শুক্রবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪ উপলক্ষে নগরীর আমবাগানস্থ শহীদ  পার্কে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম কর্তৃক আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, “রক্ত শরীরের এমন একটি উপাদান যা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। এর আয়ুষ্কাল মাত্র ১২০ দিন। নিয়মিত রক্তদান শরীরকে সুস্থ রাখে এবং জীবন বাঁচানোর মহৎ কাজে সাহায্য করে। তাছাড়া রক্তদানের সঙ্গে সঙ্গে বিনামূল্যে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা যেমন এইচআইভি, সিফিলিস, হেপাটাইটিসসহ অন্যান্য রোগ নির্ণয়ের সুযোগ পাওয়া যায়। এই সুবিধাগুলো সাধারণত বহিরাগত পরীক্ষায় বেশ ব্যয়বহুল। তিনি আরও বলেন, “প্রতি চার মাস অন্তর রক্ত দেওয়া সম্ভব, যা একদিকে শরীরকে সুস্থ রাখে, অন্যদিকে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। তাই সবাইকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করার জন্য আহ্বান জানাচ্ছি।
চট্টগ্রামের পর্যটন সম্ভাবনার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “আমরা চট্টগ্রামের সৌন্দর্যকে প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারিনি। এটি এমন একটি চমৎকার স্থান, যা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। ফয়েজ লেকের মতো পাহাড়ের কোল ঘেঁষা আরেকটি সবুজে ঘেরা পার্ক নির্মাণের পরিকল্পনা আছে আমার।
“আমরা অনেক সময় বিদেশে ভ্রমণের পরিকল্পনা করি, অথচ চট্টগ্রামের অভূতপূর্ব পর্যটন সম্ভাবনা উপেক্ষা করি। কবির ভাষায়, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া।’ আমরা নিজেদের প্রকৃতি এবং পার্কগুলোর সৌন্দর্য যথাযথভাবে অনুধাবন করি না। নতুন পার্কটি সবুজের সমারোহ এবং ওয়াকওয়ে সমৃদ্ধ হবে, যা চট্টগ্রামের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবে।”
এসময় আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গেস্ট অব অনার চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হাসেম বক্কর, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আপেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান নিজামী। এছাড়া, বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড হিউম্যান কালচারের সভাপতি প্রকৃতজ শামিমরুমি টিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্রীনলিফ কালচার ফোরামের ব্যবস্থাপনা পরিচালক তাসলিম হাসান হৃদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলান্টারি ব্লাড ফোরামের পরিচালক বিবি ফাতেমাê

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ