আজঃ মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মাস্টার মোঃ এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী কবির হোসেনের পরিচালনায় বুধবার বিকালে এ উপলক্ষে এক আলোচনা সাপ্তাহিক চৌদ্দগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সাভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, শিক্ষক সমিতির সহ সভাপতি নুরুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক কাজী জহিরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ মোশারফ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নির্বাহী সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম, কল্যাণ ট্রাস্ট সম্পাদক মোঃ মিজানুর রহমান, মিডিয়া সম্পাদক মোঃ আবদুল কাদের, সদস্য জাকির হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ উল্লাহ, সভাপতি মুহাঃ জহিরুল হাসান, সহ সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক শাহিন আলম প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ওসিদের পেট্টোল পাম্পে ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিজ নিজ এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা পেট্রোল পাম্পে নিয়মিত তদারকি ও পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।
পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুদ, বিক্রয় ও সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করারর কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, কোনো ধরনের অনিয়ম, গরমিল বা তথ্য গোপনের চেষ্টা পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।অনিয়ম বা তথ্য গোপন করা যাবে না জানিয়ে পুলিশ সুপার বলেন, জ্বালানি তেল অবৈধভাবে মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি বা অপচয়ের কোনো সুযোগ দেওয়া হবে না।কেউ যদি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, কালোবাজারি বা অনিয়মে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া জ্বালানি তেল সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জ্বালানির সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

চমেক হাসপাতালে বাড়ল সেবার পরিধি অর্থোপেডিক্স ইমার্জেন্সি ওটি সম্প্রসারণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের উদ্যোগে অর্থোপেডিক্স ইমার্জেন্সি অপারেশন থিয়েটার (ওটি) সম্প্রসারণ, আধুনিক লাইব্রেরি ও রেনোভেটেড ক্লাসরুমের যাত্রা শুরু হয়েছে। নতুন সম্প্রসারিত এই অর্থোপেডিক্স ইমার্জেন্সি ওটি চালুর ফলে চট্টগ্রাম অঞ্চলে জরুরি ট্রমা, সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন দুর্ঘটনাজনিত রোগীদের জন্য সেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং দ্রুত ও কার্যকর চিকিৎসা প্রদান সম্ভব হবে।এছাড়াও নবনির্মিত আধুনিক লাইব্রেরি ও রেনোভেটেড ক্লাসরুম চিকিৎসকদের অ্যাকাডেমিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।এর মাধ্যমে চিকিৎসকদের জ্ঞানচর্চা, গবেষণা কার্যক্রম এবং চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার সকাল ১১টায় ওটি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, আধুনিক চিকিৎসা সেবার মান উন্নয়নে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যানেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশীদ।উপস্থিত ছিলেন অধ্যাপক কে এম বাকি বিল্লাহ, সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন, ডা. আজিজুল হক, সহকারী অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, ডা. ইসতিয়াক মাহমুদ, ডা. জায়েদ বাসরী সহ অ্যানেস্থেশিয়া ও সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে শয্যা আছে ৮৮টি। তবে প্রতিদিন রোগী ভর্তি থাকে প্রায় তিন গুণ বেশি। ২৬ ও ৭৯ নম্বর ওয়ার্ডে চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত ৫ শতাধিক নতুন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ কাওসারুল মতিন জানান, চট্টগ্রাম বিভাগের প্রায় সব জেলার রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। পাশাপাশি ট্রমা রোগীরাও চিকিৎসা নেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ