আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করলো সদর মডেল থানা পুলিশ

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ তিন শিশুকে উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বারঘরিয়ায় একটি পার্ক থেকে তাদের উদ্ধার করা হয়। ওই শিশু শিক্ষার্থীর দাবি, অতিরিক্ত পড়ার চাপে মাদ্রাসায় না গিয়ে নিখোঁজ হয় তারা।

ওই তিন শিশু হলো সদর উপজেলার নারায়ণপুর ইউপির সাতরশিয়া গ্রামের শাহলালের ছেলে শাহীন আলী (১৩), আজিজুল ইসলামের ছেলে মো. আবদুল্লাহ (১২) ও কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম নুরুল কাদির সৈকত জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে একটি ইসলামি অনুষ্ঠান থেকে তাদের উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে শিশুদের পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হয়।ওসি তদন্ত আরও জানান, গত রোববার তারা মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় শাহীন, আবদুল্লাহ ও আরাফাত। ওই দিন রাতে সদর উপজেলার মহারাজপুর ইউপির ডাইংপাড়া এলাকায় শাহীন আলীর নানার বাড়িতে অবস্থান করে তারা। এরপর গত সোমবার বিকেলে সেখান থেকে বের হয়ে নিখোঁজ হয়। তিন দিন তারা শহরের বিভিন্ন মসজিদ রাত কাটানোর পাশাপাশি বিভিন্ন স্থানে ‘ইসলামি জলসা’ শুনে বেড়ায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ‘অতিরিক্ত পড়ার চাপে’ কারণে মাদ্রাসা ছেড়ে নিখোঁজ হয়েছিল তারা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ