সোনারগাঁয়ে অপরাধীদের দৌরাত্ম্য, জিরো টলারেন্স, বললেন – ভারপ্রাপ্ত কর্মকর্তা 

মোহাম্মদ আলমগীর হোসেন  সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার কয়কটি ইউনিয়নসহ ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে ডাকাতি, চালকদের অজ্ঞান করে অটো রিকশা ছিনতাই ও অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনা প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। গত কয়েক মাসে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর, সেখকান্দি এলাকায় ৮-১০টি অটো রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিষ্ণাদী গ্রামের অটো রিকশা চালক মতি মিয়াকে অজ্ঞান করে এ পর্যন্ত দুই বার ছিনতাইকারীরা অটো রিকশা ছিনতাই করে নিয়ে গেছে। চালক মতি মিয়ার মতো অনেকেই অটোরিকশা হারিয়ে অসহায় জীবনযাপন করছে।
এছাড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা ঘাট পর্যন্ত অংশসহ পিরোজপুর ইউনিয়নে হরহামেশাই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে প্রবাস ফেরত লোকদের টার্গেট করেই ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে এ সড়কে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত ৮ ডিসেম্বর রাতে এই এলাকায় ছিনতাইয়ের কবলে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি। এ সময় ছিনতাইকারীরা হামলা চালিয়ে ছাত্রনেতাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন, ব্যাগসহ মালপত্র ছিনিয়ে নেয়।
জানা গেছে, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার একটি পৌরসভাসহ পাঁচটি ইউনিয়ন জুড়ে ডাকাতি ও ছিনতাই চালাচ্ছে। পিরোজপুর ও  মোগরাপাড়া ইউনিয়নের বেশ কয়েকজন পেশাদার ছিনতাইকারী এসব কাজে জড়িত। রাতের বেলা এ চক্র সড়কে কৃত্রিম যানজট সৃষ্টি করে মুহূর্তের মধ্যে প্রাইভেট কারে ও মাইক্রোতে হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুট করে নেয়। ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা দ্রুত সড়কের দুই পাশের স্থানীয় রাস্তা দিয়ে সহজেই পালিয়ে যায়।
এসব ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় বেশিরভাগই থানায় মামলা এবং অভিযোগ করেন না ভুক্তভোগীরা। যারা অভিযোগ কিংবা মামলা করেন, তারা দূরের জেলার বাসিন্দা হওয়ায় মামলার সময় দিতে না পারায় মামলাগুলোরও তেমন অগ্রগতি হয় না।
উল্লেখ্য,নিয়মিত ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এ চক্রটিকে। শুধু রাতেই নয়, দিন দুপুরেও এ চক্রটি বিভিন্ন সময় ছিনতাই করে থাকে।
মেঘনা ইকোনমিক জোনে নিটিং বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘গত সেপ্টেম্বরে বেতনের টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় অস্ত্রের ভয় দেখিয়ে আমার দুই সহকর্মীর কাছ থেকে বেতনের ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। নিরাপত্তার ভয়ে তারা থানায় অভিযোগ করেনি।’
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারী জানান,পুলিশ এ চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাংবাদিকের কাজ ক্ষমতাবানকে প্রশ্ন করা -কাদের গনি চৌধুরী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন- রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার মধ্যে রাখা সাংবাদিকতার কাজ। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে, জনগণের অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।২ আগস্ট রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয়দের সংঘর্ষে ২০ জন আহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। নেপচুন এক্সেসরিজ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের পক্ষ হয়ে ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা চালায়।ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, উত্তর সিটির ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।ডিএনসিসির তথ্য অনুযায়ী, হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ