কিশোরগঞ্জের-হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কিশোরগঞ্জের- হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর-মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার  সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কুড়িঘাট স্মৃতিসৌধে দিবসের শুভ সূচনা করা হয়।

সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে সকাল সাড়ে আটটায় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ কারী বীর শহীদদের স্মরণে কুড়িঘাট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, হোসেনপুর উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিল, হোসেনপুর থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের শামসুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: তানভীর হাসান জিকু, পৌরসভা কার্যালয়ের সহকারী কমিশনার ও  প্রশাসক ফরিদ আল সোহান, উপজেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি: একে.এম মোহাম্মদ আলী, জনদুর্ভোগ নিরসন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফকির, হোসেনপুর ডিগ্রী সরকারি কলেজ, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ, বিএমকলেজ,হোসেনপুর,পাইলট বালিকা বিদ্যালয়, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন ও আল আমিন ভুইয়া, সদস্য সচিব গণঅধিকার পরিষদের পক্ষে হুমায়ুন কবির, পৌর বিএনপি  সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিবেশন করা হয়।

পরে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও  উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নীরবতার ভাষা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীরবতার ভাষা দূর্বলতা নয়
সাহসের অভাব নয়,
কখনো তা কষ্ট হজমের
নীরব অভিনয় ।

নীরবতার ভাষা হেরে যাওয়া নয়
থেমে যাওয়া নয়,
কখনো তা ব্যক্তিত্বের প্রকাশ
শান্তির পরশ বুলায় ।

নীরবতার ভাষা বোকামী নয়
জ্ঞানের অভাব নয়,
কখনো তা নম্রতার প্রকাশ
ধৈর্যের শিক্ষা দেয় ।

নীরবতার ভাষা ভুলে যাওয়া নয়
মায়ার বাঁধন ছিন্ন নয়,
নীরবতা মনের গভীরতা
জীবনের ফুল ফোটায় ।

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ