আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র ৯৬তম পবিত্র খোশরোজ শরীফের হাদিয়ার টাকা পটিয়া মঠপাড়া তৈয়্যবিয়া জামে মসজিদ নির্মাণ কাজে এবং হতদরিদ্র পরিবারে আর্থিক সহায়তা প্রদান

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ‘র ৯৬ তম পবিত্র খোশরোজ শরীফের হাদিয়ার টাকা দিয়ে দিলেন পটিয়া মঠপাড়া তৈয়্যবিয়া জামে মসজিদ নির্মাণ কাজে। এছাড়াও ২ জন হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতিবছর ১০ই পৌষ ২৫শে ডিসেম্বর মাইজভান্ডার গাউছিয়া হক মঞ্জিলে বিশ্বঅলি শাহানশাহা হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর খোশরোজ শরীফ পালন করে আসছে। এই খোশরোজ শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয় হক মঞ্জিলে। এইদিনে উপস্থিত হতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। আগত ভক্তদের হাদিয়া নিয়ে আসা ও দেওয়া সম্পূর্ণ নিষেধ করেন হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ হাসান মাইজভান্ডারী (মওলা হুজুর)। এতে তিনি হাদিয়া বিহীন ওরশ পালনের উদাহরণ সৃষ্টি করেন। তিনি বলেন দরবারে হাদিয়া না নিয়ে সে অর্থ সমাজের দরিদ্র ও অসহায়ের মাঝে যেন দান করেন।

তার দেওয়া এই বাণী পালনের লক্ষ্যে বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা, বিশ্ব সমাদৃত ত্বরিকা “ত্বরিকায়ে মাইজভান্ডারীয়া” প্রবর্তক গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ) ‘র প্রপৌত্র মাইজভান্ডারী ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র, মারজাল বাহারাইন, মাজমাউল বাহারাইন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ‘র পবিত্র খোশরোজ উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি পটিয়া আজিমপুর শাখার পক্ষ থেকে মঠপাড়া তৈয়্যবিয়া জামে মসজিদে ২২টি সিমেন্ট ও ২ জন হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মফিজ উদ্দিন ও শহিদুল আলম। আজিমপুর শাখার সভাপতি সাধারণ সম্পাদক ও মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দসহ আরো অনেকে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ