আজঃ বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

অবশেষে পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন কক্সবাজারের সন্তান সাইফুল্লাহ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1. দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার সন্তান মো: সাইফুল্লাহকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে আজ বুধবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।এর আগে, সাহসিকতার সঙ্গে অপরাধ দমন এবং কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এ বছরের শুরুতে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) লাভ করেন। মো: সাইফুল্লাহ দীর্ঘদিন ধরে পুলিশ সদর দপ্তরে এডিশনাল পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

১৯৭৫ সালে টেকনাফের শামলাপুর গ্রামে জন্মগ্রহণকারী মো: সাইফুল্লাহ কক্সবাজারের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি কক্সবাজারের  প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ৩য় পুত্র এবং স্থানীয় জমিদার মরহুম ফজলুর রহমান মিয়াজীর দৌহিত্র।

তিনি কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদানের আগে তিনি সন্দ্বীপ ও সাতকানিয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবেও কাজ করেছেন।

মো: সাইফুল্লাহর স্ত্রী রোমানা রহমান সম্পা বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন। তাদের পরিবারে তিনি ছাড়াও আরো দুই ভাই রয়েছেন। বড় ভাই মো: শহিদুল্লাহ ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা “একটেড বাংলাদেশ” এর গভর্নমেন্ট লিয়াজো ম্যানেজার এবং ছোট ভাই মোহাম্মদ ফয়েজ উল্লাহ কক্সবাজার সরকারি মহিলা কলেজে ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুড়া গ্রামে বকার বিলে অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।এই অভিযানে ফসলি জমির মাটি বিক্রি করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ চারজন কে অর্থদন্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলা কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত মকবেল প্রামাণিকের ছেলে ইকবাল হোসেন (৩২) ও মৃত আবু তাহের খাঁর ছেলে মিজানুর রহমান (৪৩), মাগুড়া গ্রামের পূর্বপাড়ার মো. আসাদুজ্জামানের ছেলে মো.নাইমুল ইসলাম সুজন (২৪) এবং দণ্ডপ্রাপ্ত সুজন খান (২৮) পুঁইবিল গ্রামের মো. সুলতান খানের ছেলে।তিনি দিলপাশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন মাগুড়া গ্রামের বকার বিলে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে দেধারছে বিক্রি করছে। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সেখানে অভিযান চালিয়ে চার জন কে গ্রেফতার করে ভাঙ্গুড়া থানা পুলিশ।

এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিলপাশার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.সুজন খানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অন্যদের কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম মোস্তাফিজুর রহমান চার জন কে অর্থদন্ড ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এসব ব্যক্তিদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। ফসলি জমি রক্ষায় এ অভিযান অবশ্যই অব্যাহত থাকবে।

আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার ৪ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্র থেকে এ তথ্য জানা যায়।আমন্ত্রণপত্রে বলা হয়েছে, বুধবার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জামায়াতের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে।

আলোচিত খবর

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন-ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন-ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ