আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া সংবাদদাতা

মুসা সভাপতি ইউনুছ সম্পাদক সাজু সাংগঠনিক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  • জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) বগুড়া জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলার ঐতিহ্যবাহী মহাস্থান জাদুঘর পিকনিক স্পটে সংস্থা’র জেলা আহবায়ক মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মমিনুর রশীদ শাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান, সাবেক সহ-সভাপতি রতন রায়, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ। সংস্থা’র জেলা যুগ্ম আহবায়ক ইউনুছ উদ্দীন ও সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাজু’র পরিচালনায় বক্তব্য রাখেন নন্দিগ্রাম উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, কাহালু উপজেলা কমিটির সভাপতি আব্দুল হান্নান, দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি আখতারুজ্জামান তুহিন, শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা কমিটির ড. অধ্যাপক শফিকুল ইসলাম, তাহেরা জামান লিপি, আজিজুল হক, নজরুল ইসলাম প্রমুখ। দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মাদ আবু মুসা (দৈনিক বগুড়া)কে সভাপতি, ইউনুছ উদ্দীন (দৈনিক মুক্তবার্তা)কে সাধারণ সম্পাদক ও সাইদুর রহমান সাজু (দৈনিক সাতমাথা) কে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ঠ বগুড়া জেলা কমিটি ষোঘনা বা অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, প্রচার সম্পাদক রেজওয়ানুল হক মানিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম রেজা, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক ড. অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, মহিলা বিষয়ক সম্পাদক তাহেরা জামান লিপি, নির্বাহী সদস্য মমিনুর রশীদ শাইন, মুহাঃ বাদল চৌধুরী, আব্দুল হান্নান, আমিনুর ইসলাম, রফিকুল আলম, গোলাম ফারুক, আজিজুল হক, জাকির হোসেন, মতিউর রহমান মতি, ইসমত আরা জাহান সিমা, ছানাউল হক খান জাহেদী, আইয়ুব আলী, আবুল কালাম আজাদ বাবু, আব্দুল লতিফ, আমিনুল আকন্দ, এনামুল হক, নজরুল ইসলাম, রাবেয়া খাতুন পিংকি, সুব্রত কুমার ঘোষ, খন্দকার আতিকুর রহমান আতিক, গোলজার হোসেন মিটু, আখতারুজ্জামান তুহিন, আনোয়ার পারভেজ, মাফরোজা খানম সা

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ