চৌদ্দগ্রাম পৌরসভায় যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক-নির্দেশনায় পৌরসভার ১, ২ ও ৫নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক। বিশেষ বক্তা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জিএম শামীম নয়ন।

শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর যুবদলের সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামীম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল কাদের, পৌর মৎস্যজীবিদলের আহবায়ক মোঃ মাসুদ রানা সুজন, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ ইব্রাহিম হোসেন অনিক, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ ওসমান গণি, পৌর যুবদলের সদস্য হাবিব পাটোয়ারী মাছুম, মোঃ সহিদ, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবদুর রহিম মুন্সী, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মহিন, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু হানিফ, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম বাবু, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কাজী জালাল।
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইয়াছিন সবুজের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দ্বি-বার্ষিক সম্মেলন শেষে ১নং ওয়ার্ডে সভাপতি মোঃ মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, ২নং ওয়ার্ডে সভাপতি মোঃ রুবেল আমিন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক আজিম, ৫নং ওয়ার্ডে সভাপতি মোঃ জাহিদুল ইসলাম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মোঃ বাবলু গাজীর নাম ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ