আজঃ বুধবার ১৮ মার্চ, ২০২৬

শিল্পী সঞ্জিত আচার্য্যরে অবদান কোনদিন মুছে যাবে না

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লোককলা চর্চা কেন্দ্র (লোচক) এর উদ্যোগে সদ্য প্রয়াত কিংবদন্তি সংগীত শিল্পী সঞ্জিত আচার্য্যরে শোকসভা বিকেল সাড়ে ৩ টায় সংগঠনের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে বর্ষীয়ান সংগঠক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচীর শুরুতে শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সংগঠনের পরিচালক ভাস্কর ডি.কে.দাশ মামুন। প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-সাংস্কৃতিক সংগঠক রহমান হাবিব, জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ও আলোচকবৃন্দের মাঝে ছিলেন- সাংবাদিক মুকুল সিকদ্দার, আলমগীর সিকদার, ওস্তাদ অমলেন্দু রাহা, আবৃত্তি শিল্পী মেজবাহ চৌধুরী, নাট্যকর্মী জাবের হোসেন, এমরান হোসেন মিটু, সাংবাদিক বেলায়েত হোসেন, সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, কবিয়াল সন্তোষ কুমার দে, কবিয়াল হরিপদ দেয়ারী, শিল্পী এম.এ হাসেম, বীর মুক্তিযোদ্ধা এস.এম রফিক, প্রধান শিক্ষক তরণী কুমার সেন, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, শিক্ষিকা তাহেরা খাতুন, সাংবাদিক আবছার উদ্দিন অলি, আইটি এক্সপার্ট ধনঞ্জয় কুমার শর্মা, লোক কবি আব্দুল লতিফ, সংগঠক নিবেদিতা আচার্য্য, শিল্পী শর্মা, সংগঠক তাজুল ইসলাম রাজু, চৌধুরী জসীমুল হক, নাট্যকর্মী আজগর আলী, গীতিকার ইমরান ফারুকী, মোঃ মিজান, শিল্পী মুসলিম আলী জনি, শিল্পী সমীর সেন, সংগঠক সজল দাশ, শিল্পী উজ্জ্বল সিংহ প্রমুখ। আলোচনায় বক্তরা বলেন- “লোকশিল্প বাঙ্গালীর প্রান স্পন্দন”। চট্টগ্রামের আঞ্চলিক শিল্পী বিশেষ করে সংগীত ও নাটক যাঁদের শ্রম ও মেধালব্ধ গবেষনা, সৃষ্টি ও পরিবেশনায় বিশ্বব্যাপী একটি গৌরবের স্থান করে নিয়েছে তাদের মধ্যে শিল্পী সঞ্জিত আচার্য্য অন্যতম একজন রূপকার। তাঁর রচিত অনেক গান ও নাটক লাখো লাখো শ্রোতা-দর্শক- জনতার হৃদয়ে বহুকাল অনুরননিত হবে। তাঁর মতো শিল্পীরা সমাজ হতে যত না গ্রহণ করেন দিয়ে যান তার সহস্র গুণ। বক্তাগণ সঞ্জিত আচার্য্যরে সৃষ্টিকর্ম সংরক্ষনের জন্য বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়সহ সকল বিভাগের বদান্যতা কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে তার স্মৃতির উদ্দেশ্যে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঞ্চিত আচার্য্যরে দলীয় ও একক গান পরিবেশনায় অংশ নেন- শিল্পী মুসলিম আলী জনি, শিল্পী এম.এ হাশেম, জাহানারা পারুল, ডাঃ শিউলী চৌধুরী, আখেরুননেছা দিনা, শিল্পী বৃষ্টি দাশ, জ্যোতি শর্মা, গীতা রানী সিংহ,বিথী রানী সিংহ, মোঃ ফারুখ, পম্পি দাশ, জীবন তাতী, দিয়া দাশ, এমরান হোসেন মিঠু প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ফুটপাতে উদ্ধার নবজাতকের চিকিৎসা শেষে জিম্মায় দিল পুলিশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় পরিত্যক্ত এক নবজাতককে উদ্ধার করে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আইনি প্রক্রিয়ায় নিরাপদ জিম্মায় দিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি কোতোয়ালী থানাধীন ব্রিজঘাট সংলগ্ন এস আলম বাস কাউন্টারের বিপরীত পাশের ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় একদিন বয়সী একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়। এ সময় শিশুটিকে গামছা ও তোয়ালে জড়ানো অবস্থায় পাওয়া যায়। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা দুর্বল থাকায় কোতোয়ালী থানা পুলিশের তত্ত্বাবধানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নূরে আল মাহমুদ জানান, প্রায় ২০ দিনের চিকিৎসা শেষে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের নির্দেশনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে হাটহাজারী উপজেলার চিকনণ্ডী ইউনিয়নের বাদামতল এলাকার বাসিন্দা জেসমিন আক্তারের জিম্মায় দেওয়া হয়। শিশুটির সার্বিক খোঁজখবর নিয়মিত রাখা হচ্ছে বলে তিনি জানান।

পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পথশিশুদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের ডিসি আমীরুল ইসলাম। তিনি বলেন, পথশিশুরা আমাদেরই সন্তান। অযত্ন ও অবহেলায় বেড়ে উঠলেও এদের মধ্যেও রয়েছে অসীম মেধা ও সম্ভাবনা। সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

মঙ্গলবার বিকেলে “আমরা চাটগাঁবাসী” সংগঠনের উদ্যোগে আয়োজিত পথশিশু ও কিশোরদের জন্য ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে পথশিশুদের কাছে টানতে হবে। তাদের পাশে দাঁড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, পাঁচলাইশ থানার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম এবং প্রোগ্রামের স্পন্সর ওয়াহিদ ইলেক্ট্রিশিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন।

আমরা চাটগাঁবাসীর যুগ্ম সম্পাদক জানে আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার নুরুল আবসার, স্বর্ণলতা স্কুলের উদ্যোক্তা মোহাম্মদ রবিউল হোসেন, আরটিআর তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তাহসান হাবিব, অধরা মেঘ কলি ও মোঃ আলীসহ অনেকে।অনুষ্ঠানে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং তাদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠান শেষে ডিসি মহোদয় বাছাইকৃত শিশু-কিশোরদের নিজ কার্যালয়ে তুলে এনে ঈদের জামা উপহার দেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ