আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোনায় পৃথক অভিযানে ভারতীয় কম্বল ও চিনি জব্দ

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা ঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৃথক পৃথক অভিযানে ১৪৬ পিস ভারতীয় কম্বল ও ৬২৫ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। উপজেলার আত্রাইখালি এলাকায় জব্দকৃত চিনির জন্য কামাল এবং একই এলাকায় কম্বলের জন্য জুয়েল এই দুজনকে পৃথক দুটি মামলার আসামি করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় পৃথক দুটি মামলায় দুজনকে আসামি করা হয়েছে। আসামিদ্বয় পলাতক রয়েছে। তাদেরকে ধরতে পুলিশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত ভারতীয় কম্বল ও চিনি থানা হেফাজতে রয়েছে। আদালতের নির্দেশে এসব ভারতীয় পণ্যের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

পৃথক দুটি অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

ইউএনও জানান, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে দুর্গাপুরে আত্রাইখালি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। যাদের বাড়ি থেকে ভারতীয় কম্বল ও চিনি পাওয়া গেছে তাদেরকে অভিযানের সময় ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি যুক্ত,
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা,
২৫ ডিসেম্বর ২০২৪
ফোন, ০১৭১১০০১৭১৯

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ