আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

পূর্বধলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও ’রেজওয়ানা কবির’ এর মতবিনিময়

মোঃ নুর উদ্দিনমন্ডল দুলাল নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির উপজেলা পরিষদ হল রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, সহ-সভাপতি নুর আহম্মদ খান রতন,পূর্বধলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য দিনকালের উপজেলা প্রতি নিধি মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ইসমাঈল হোসেন খোকন, প্রেসক্লাবের সদস্য জাকির আহমেদ খান কামাল, পূর্বধলা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মো: এমদাদুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, কালবেলার উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য ডা,মোঃ শহিদুল্লাহ সংগ্রাম প্রমুখ।

এসময় পূর্বধলা প্রেসক্লাব, পূর্বধলা রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাব পূর্বধলা সহ অন্যান্য সংগঠনের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা উপজেলার পৌরসভা বাস্তবায়ন, যানজট নিরসন, ধলাই নদীর ময়লা অপসারণ, রাজধলা বিলের সীমানা নির্ধারণ, বিলের সৌন্দর্য বর্ধন, ইভটিজিংসহ বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করেন।

নব-যোগদানকৃত নির্বাহী অফিসার বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। গন্ডির মধ্যে না থেকে সার্বজনীন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির জানান, তিনি ৩৫ তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি মানিকগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ নেত্রকোনার জেলার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জন্মস্থান ঢাকা জেলায়। এসময় তিনি সাংবাদিকদের উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রস্তাব ও সমস্যাগুলির পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ