আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

নেত্রকোনায় প্রথমবারের মতো গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় প্রথমবারের মতো গনিত শিক্ষক ফোরামের উদ্যোগে গনিত অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।

এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী মামুন, পূর্বধলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহম্মদ খান রতন, পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীল চর্চা শিক্ষক সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু, আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শফিকুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মারুফুজ্জামান রাসেল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, মিডিয়া আইডিয়াল স্কুলের পরিচালক ইসমাইল হোসেন খোকন, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির আহমেদ খান কামাল প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, জীবনের সব ক্ষেত্রে গণিত জড়িয়ে আছে। বিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে গণিত একটি অপরিহার্য বিষয়। গণিতে ভালো হলে জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় ভালো করা যায়। শিক্ষার্থীদের গণিত ভীতি কাটাতে, গণিতের প্রতি আগ্রহ বাড়াতে, গণিত চর্চার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জনে এই অলিম্পিয়াড কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি।

উলেখ্য পূর্বধলা উপজেলায় প্রথমবারের গনিত অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগীতায় উপজেলার ৩১টি স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ৮৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ