আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

নতুনত্বের ছোঁয়া পাচ্ছে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(চউক)’র ২২ একর জায়গা রয়েছে। এ জায়গা ঘিরে চউকের রয়েছে বৃহৎ পরিকল্পনা। যার ফলে নতুনত্বের ছোঁয়া পাচ্ছে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত। পর্যটকদের আকর্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য ইতোমধ্যে পতেঙ্গা সৈকতের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সেখানে নতুন করে সড়ক বাতি লাগানো, ব্লকে রং, বাগান নির্মাণ এবং পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে। পর্যটকদের আর্কষণ বাড়াতে সিডিএ এমন উদ্যোগ নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

জানা গেছে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ২০০৫ সাল থেকে পতেঙ্গা হতে ফৌজদারহাট পর্যন্ত বেড়িবাঁধ কাম আউটার রিং রোড নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে। ২০০৭ সালে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে। দুই বার সংশোধনের পর ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪২৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা। এই প্রকল্পের আওতায় পতেঙ্গায় সাগরপাড়ে ৫ কি.মি এলাকাজুড়ে নির্মাণ করা হয়েছে পর্যটনকেন্দ্র।
এদিকে, আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পতেঙ্গা সমুদ্র-তীরবর্তী এলাকায়’ আন্তর্জাতিক মানের পর্যটন শিল্পের বিকাশের জন্য সৌন্দর্যবর্ধন ও অন্যান্য আনুষাঙ্গিক কাজের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ সম্পর্কে জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, নগরে পর্যটকদের বিনোদনের অন্যতম জায়গা পতেঙ্গা সমুদ্র সৈকত। মূল সমুদ্র সৈকতের পাশে সিডিএ’র ২২ একর জায়গা রয়েছে। এটি নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, একটি মানসম্পন্ন পর্যটন এলাকায় যা যা সুবিধা থাকা প্রয়োজন পতেঙ্গায় সেসব রাখার আমরা চেষ্টা করছি। ভবিষ্যতে সেখানে ক্যাবলকার, টয়ট্রেন এবং সাইকেললেনও থাকবে। তবে সেখানে কোন স্ট্রাকচার থাকবে না। পুরোটা গার্ডেন এবং ওপেন স্পেস থাকবে। প্রয়োজনে এ ক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের সহযোগিতা নিবো।
এর আগে গত ১৪ ডিসেম্বর চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সিডিএর বাস্তবায়নাধীন রিং রোড ও পতেঙ্গা সি-বিচ সংলগ্ন ৬ কিলোমিটার এলাকা পরিদর্শন করেন। এসময় তারা পতেঙ্গা সি-বিচ সংলগ্ন এলাকা অধিকতর পর্যটনবান্ধব করার বিষয়ে একমত হন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের একুশের বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২১শে ফেব্রুয়ারি ছিল রফিকের বিয়ের দিন। বিয়ে বাড়িতে কনে সেজে অপেক্ষায় ছিল তার প্রিয় মানুষ। কিন্তু রফিক গিয়েছিলেন মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে। ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামেন তিনি। পুলিশের গুলিতে শহীদ হন রফিক। তার বুকের রক্তে রঞ্জিত হলো বাংলার রাজপথ। অন্যদিকে, বিয়ে বাড়িতে ফুলে ফুলে সাজানো আসরে কনে তখনও পথ চেয়ে বসে। সে জানে না—তার বর আর ফিরবে না। ফিরবে শুধু রক্তে ভেজা এক শহীদের নিথর দেহ। জীবন দিয়ে রফিক প্রমাণ করে গেলেন— মাতৃভাষার জন্য জীবন দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা।

অমর একুশে উপলক্ষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মাণ করেছে বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’। নাটকে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানের ইতিহাস আবেগঘনভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সম্প্রচার করা হবে ২১ ফেব্রুয়ারি।

টানা তিনদিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার মনোরম লোকেশনে নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে। মো. ইমাম হোসাইনের কাহিনী ইকবাল খন্দকারের চিত্রনাট্যে নির্মিত রক্ত-হলুদ সন্ধ্যা নাটকটি প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা। মহসিন চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সরোজ আহমেদ, সোহেলী, দেবাশীষ চৌধুরী, মীর জুবেদ, রমিতা ভৌমিক, মো. সেলিম, আফরোজা ইমা, সীমান্ত বড়ুয়া, ধীমান, অসিত নন্দী, সৌভিক দাশ প্রমুখ।

বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড, আবারও তহবিল পেল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড, আবারও তহবিল পেল। ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে এই তহবিল পেল সিনেমাটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির ঘোষিত তালিকায় দেখা যায়, এ বছর বাংলাদেশের সিনেমাটিসহ ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে।সব কটি সিনেমা ১ কোটি ৭০ লাখ ডলার সহায়তা পাবে। এই তালিকায়
ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে দ্য ডিফিকাল্ট ব্রাইড পাবে ১ কোটি ১৬ লাখ টাকার তহবিল (৮০ হাজার ইউরো)। ইতিপূর্বে একক ভাবে দেশের কোনো সিনেমা এত বড় অঙ্কের সহায়তা কোনো সিনেমা পায়নি।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ