আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে পানির ট্যাংকে লুকিয়ে থাকা আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1. চট্টগ্রাম নগরীর চকবাজারের একটি বাসার ছাদ থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর চকবাজার এলাকার দেবপাহাড়ে তার পৈত্রিক বাসা থেকে চকবাজার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের অভিযানের খবরে ওই ভবনের ছাদে রাখা পানির ট্যাংকে লুকিয়েছিলেন তিনি।
    চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, রাত ১১টার দিকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
    জানা গেছে, নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজারের রামুর বাসিন্দা। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। কাবেরীর বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীও ছিলেন সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত।
    স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে একদল নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেয়। পরে পুলিশ প্রথমে বাসার ভেতরে ঢোকে, এরপর ছাদে গিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করে। কাবেরীকে চকবাজার থানায় নিয়ে যাওয়ার পর দেবপাহাড় এলাকায় একদল আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ