আজঃ বুধবার ৬ মে, ২০২৬

রাজশাহীতে আলু চাষিদের সমাবেশ

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর তানোরে আলুচাষি ও ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ। তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারেহিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর তানোরে আলুচাষি ও ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ করে।হিমাগারে আলু রাখার ভাড়া চার টাকা কেজির পরিবর্তে আট টাকা করার প্রতিবাদে রাজশাহীর আলুচাষি ও ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। তানোর উপজেলার গোল্লাপাড়া মাঠে সমাবেশে তাঁরা বলেছেন, দেশে বিদ্যুতের দাম বাড়েনি অথচ অযৌক্তিকভাবে হিমাগারের আলুর ভাড়া বাড়ানো হয়েছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আবার সমাবেশ করে হিমাগার ঘেরাও করা হবে।সমাবেশে জানানো হয়, গত বছর হিমাগারে আলু রাখায় বস্তাপ্রতি ‘পেইড বুকিং’ ছিল ২১০ থেকে ২২০ টাকা। সাধারণ ভাড়া বা ‘লুজ বুকিং’ ছিল ২৮৫ টাকা পর্যন্ত। সরকারিভাবে বস্তায় ৫০ কেজি পর্যন্ত আলু রাখার নিয়ম; কিন্তু সচরাচর কৃষকেরা ৬০-৬৫ কেজি পর্যন্ত আলু রাখার সুযোগ পান। পেইড বুকিং আলু ওঠার এক বছর আগেই দিতে হয়। আর লুজ বুকিংয়ের ভাড়া আলু হিমাগার থেকে বের করার সময় পরিশোধ করতে হয়। সব মিলিয়ে প্রতি কেজি আলুর জন্য গড়ে হিমাগারের ভাড়া পড়ে পাঁচ টাকা।

বক্তারা বলেন, এবার ইতিমধ্যে বাংলাদেশ কোল্ডস্টোরেজ সমিতি প্রতি কেজি আলুর ভাড়া নির্ধারণ করেছে আট টাকা। বিভিন্ন দেশে শিল্পপতিরাই কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আর এখানে হিমাগারের মালিকেরা কৃষকদের শোষণ করছেন। এটা মানা যায় না। এবার একটু বেশি আলু চাষ দেখেই হিমাগারের মালিকেরা সিন্ডিকেট করে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা সমাবেশ থেকে ঘোষণা দেন, গত বছর যে ভাড়ায় আলু রেখেছেন, এবারও সেভাবেই আলু রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী আলুচাষি ও জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি নূরুল ইসলাম। সমাবেশ শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন।

হিমাগারের মালিকেরা ব্যবসায়ী বা কৃষকের সঙ্গে আলোচনা না করেই ভাড়া বাড়িয়েছেন বলে জানান, পবা উপজেলার বড়গাছি এলাকার আলুচাষি ও ব্যবসায়ী ইমরান আলী। প্রশ্ন ছুড়ে তিনি বলেন, ‘হিমাগারের মালিকেরা কি বাংলাদেশের বাইরের লোক? আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ম্যানেজার যা বলবে তা হবে না। আমরা সফল হব। গত দুই বছর থেকে চাষিরা হয়তো দুই টাকা লাভ করছে, এইটা আর তারা সহ্য করতে পারছে না।

হিমাগারে আলুর ভাড়া বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই দাবি করে কৃষক আবু সাঈদ বলেন, ‘দেশে এখন বিদ্যুতের দাম বাড়েনি। ভবিষ্যতে আলোচনার মাধ্যমে তারা যদি আমাদের সঙ্গে একমত না হয়, তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব এবং ন্যায্য দাবি আদায় করব।’ আলুচাষি ও তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মান্নান বলেন, ‘হিমাগার ব্যবসায়ীরা যা খুশি তা করতে পারবে না। আমরা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করব।’

১০ জানুয়ারির মধ্যে হিমাগারের মালিকেরা যদি কৃষকদের দাবি না মানেন তাহলে আবার সমাবেশের আয়োজন করা হবে। হিমাগার ঘেরাও করা হবে।
আবদুল মতিন, তানোর আলুচাষি সমিতির সাধারণ সম্পাদক
‘চাষি বাঁচলে দেশ বাঁচবে, সবাই বাঁচবে’ উল্লেখ করে কাজী রশিদুল ইসলাম বলেন, ‘আমরা যদি না বাঁচি, দশতালা ভবনে খাবার যাবে না। আমরা যদি জমিতে না যাই তাহলে চাকরিজীবী বাজারে গিয়ে কিছু পাবে না। যারা সিন্ডিকেট করে ভাড়া বাড়াচ্ছে, তাদের আমাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য একত্র হতে হবে।’

তানোর আলুচাষি সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন জানান, আগামী ১০ জানুয়ারির মধ্যে হিমাগারের মালিকেরা যদি কৃষকদের দাবি না মানেন তাহলে আবার সমাবেশের আয়োজন করা হবে। হিমাগার ঘেরাও করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে। ট্রেনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই দম্পতি। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার ওই দম্পতি প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে ট্রেনে পপকর্ন বিক্রির জন্য বাড়ি থেকে বের হন।

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে পপকর্ন বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে তারা সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে বিস্কুট খাচ্ছিলেন তারা। এ সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রাখে। এরপর তার স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এসময় তাদের পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগী স্বামী জানান, তিনি চিৎকার করলে প্রায় ৪৫ মিনিট পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তিনি জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম বলে জানতে পারেন। আশরাফুল চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে ৯ কেজি ১৩৫ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক সম্রাট মো. রাকিব আলী (৪৮) ও তার নারী সহযোগী মোসা. জমিলা বেগম (৪০) কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর মডেল থানার এসআই এস.এম. রাসেল কবিরের নেতৃত্বে একটি চৌকস টিম এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু, ড্রেনপাড়া গ্রামের মোসা. জমিলা বেগমের বসতবাড়িতে বিক্রয়ের জন্য বিপুল পরিমাণ গাঁজা মজুত করা আছে বিষয়ট জানতে পেরে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর দিক নির্দেশনায় ও  সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ধূতরা পালানোর চেষ্টাকালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৯টি প্যাকেটে মোট ৯ কেজি ১৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৬৫ হাজার টাকা।গ্রেপ্তারকৃত রাকিব আলী শিবগঞ্জ উপজেলার বিরামপুর এলাকার মৃত টানু বিশ্বাসের ছেলে এবং জমিলা বেগম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া গ্রামের মো: রাকিব আলী স্ত্রী।  

উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-৩৭, তারিখ ২৫/০৪/২০২৬) দায়ের করা হয়েছে। 
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম জানান, মাদকের শেকড় উপড়ে ফেলতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতরা এলাকায় পাইকারি মাদক ডিলার হিসেবে পরিচিত। যুব সমাজকে রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ