আজঃ বুধবার ১৮ মার্চ, ২০২৬

জমিয়তুল ফালাহ্ মসজিদে শানে মুস্তফা (দ.) মাহফিলে বক্তারা

দ্বীন ইসলামের জন্য আত্মোৎসর্গীত ছিলেন হযরত সিদ্দিকে আকবর (রা.)

স ম জিয়াউর রহমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জমিয়তুল ফালাহ শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের উদ্যোগে মাসিক শানে মুস্তফা (দ.) মাহফিল ২৮ ডিসেম্বর মসজিদ প্লাজায় অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা বলেন, ইসলামের প্রারম্ভিক সময়ে প্রিয় নবীর (দ.) সান্নিধ্যে এসে দ্বীন ইসলামের বিকাশে অসামান্য অবদান রাখেন ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিকে আকবর (রা.)। সমস্ত ধন সম্পদ দ্বীনের জন্য ব্যয় করেছেন তিনি। দ্বীন ইসলামের জন্য আত্মোসর্গীত ছিলেন হযরত সিদ্দিকে আকবর (রা)। সর্ববিধ বিষয়ে তাঁর জ্ঞান-পা-িত্য দেখে এবং অনুপম চারিত্রিক গুণাবলীতে মুগ্ধ হয়ে অনেকেই ইসলামে দীক্ষিত হন। তিনি ছিলেন ইসলামের দুঃসময়ে ত্রাণকর্তা স্বরূপ।

মাহফিলে সভাপতিত্ব করেন পর্ষদের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদুর রহমান।
প্রধান আলোচক ছিলেন, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা আবু তালেব মুহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। অন্যান্য ওলামাদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ, জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক। হাফেজ মাওলানা মুহাম্মদ জালালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সেক্রেটারি জেনারেল প্রফেসর কামাল উদ্দীন আহমদ, আলহাজ্ব মাহাবুবুল আলম, ঈসাপুর দরবার শরীফের শাহজাদা আলহাজ্ব মুহাম্মদ শফিউল আজম, আলহাজ মাঈনুদ্দীন হোসাইন মিঠু, আলহাজ্ব মুহাম্মদ সাহাবুদ্দীন, মুহাম্মদ জহির। মিলাদ কেয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ