আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

আলকরার ৬ নং ওয়াড়ে প্রবাসীদের উদ্যোগে জামায়াতের শীতবস্র বিতরন।

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: পৌষ মাস আসলে মানুষ শীতে জুবুথুবু হয়ে যায়। এই জুবুথুবু হয়ে যাওয়া দুস্হ ও অসহায় শীর্তার্থ মানুষের কষ্টে লাগব করার লক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামী

আলকরা ইউনিয়ন ৬ নং ওয়াড় প্রবাসীদের উদ্যোগে জামায়াতে ইসলামীর আয়োজনে ইউনিয়নের চিনাইমুডী নুরানী মাদ্রাসা মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানবতার কল্যাণে কাজ করে থাকেন। অতিতেও আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে করোনা, বন্যাসহ যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাড়িয়েছি। জামায়াতে ইসলামী একটি কল্যানকর রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়,।বক্তরা যে সব প্রবাসী ভাইয়েরা অর্থ দিয়ে শীতবস্র বিতরনে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানান এবং সব সময়,মানবতার কাজে সহযোগিতার আহ্বান জানান। আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মনির আহম্মেদ মানিকের পরিচালোনায় এতে আরো বক্তব্য রাখেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কুতুব উদ্দিন, সেক্রেটারী আবু নাছের। আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর মজলিশে সুরা সদস্য মাহফুজুর রহমান । ৬ নং ওয়াড় সভাপতি মো : ইয়াকুব ও সেক্রেটারী মোস্তফা কামাল । ৪ নং ওয়াড় সভাপতি সাইফুল ইসলাম ।মো : আনোয়ার । এ সময় জামায়াতে ইসলামীর নেতা কর্মীসহ ওয়াড়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ