আজঃ বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারে মানবতার স্বপ্ন সংগঠন এর পক্ষ থেকে নির্মিত ঘরের শুভ উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মৌলভীবাজার সদর একাটুনা ইউনিয়নের উলুয়াইল লালাপুর এলাকায় বৃহস্পতিবার জেলার অন্যতম সামাজিক সংগঠন মানবতার স্বপ্ন সংগঠন এর অর্থায়নে নির্মিত ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

অনুষ্ঠানটি সামাজিক ও মানবাধিকার ব্যাক্তিত্ব শামীম আহমদ এর সভাপতিত্বে ও মোহাম্মদ নানু মিয়ার সঞ্চালনায় শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী হাজী এম এ সেলিম।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: আনোয়ার মিয়া, এডমিন দাতা সদস্য মানবতার স্বপ্ন সংগঠন, লন্ডন প্রবাসী মো: কয়েছ বিন নূর, দাতা সদস্য, মানবতার স্বপ্ন সংগঠন,বাহরাইন প্রবাসী, শামীম তরফদার, বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব ও ব্যাবসায়ী,লন্ডন প্রবাসী ইউপি সদস্য গিয়াসউদ্দিন আহমদ, ইউপি সদস্য, শাহাদ আহমদ, শাহ গিয়াস উদ্দিন, সামাজিক ব্যাক্তিত্ব।

 

এছাড়াও উপস্থিত ছিলেন : আলিম আহমদ, পারভেজ আহমদ, হোসাইন আহমদ, সজু মিয়া,রাসেল আহমদ, আলমগীর , রবি আহমদ প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতি শামীম আহমদ জানান: মানবতার স্বপ্ন সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজের গরীব দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে থেকে কাজ করে আসছে। প্রতিবছরের মত এবারও বছরের শুরুতেই একটি অসহায় পরিবারকে সংগঠনের পক্ষ থেকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

আরও বলেন, অসহায় দুস্থ ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভূতি আমি সংগঠনের দেশবিদেশে অবস্থানরত সবার প্রতি বিশেষ ধন্যবাদ জানাই সকলের সহযোগিতায় মহতী দায়িত্ব পালন করতে পারায়।

এদিকে এক ভিডিও বার্তায় এডমিন গ্রুপের পক্ষ থেকে গ্রুপ ক্রিয়েটার ইউকে প্রবাসী মুহিদ মিয়া বলেন, দেশ-বিদেশের যাদের আর্থিক সহযোগিতায় ঘর নির্মাণ করা হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এমন মহতী কাজে এগিয়ে আসার আহবান জানান সকল সদস্যদের প্রতি।

জানা যায়, সংগঠনটি পরিচালনায় এডমিন ও দাতা সদস্য হিসেবে কাজ করে আসছেন, মুহিদ মিয়া ইউকে, জুয়েল মিয়া ইউএসএ, সাদিকুর রহমান ইউকে, শেখ শামসুল তালুকদার ইউএসএ, আজির উদ্দিন ইউএসএ, ফয়সাল মুরাদ ইউকে,রমজান আলী ইউএসএ, আব্দুল মুকিত ইউকে, সাজ্জাদুর রহমান ইউকে, খলিলুর রাহমান আশিক সুইডেন, মো: আনোয়ার মিয়া ইউকে,মো: জাকারিয়া ইউকে,মো: ফয়সল ইসলাম ইউকে, মো: আব্দুল হাসিম ইউকে, শেখ ইসহাক ইউকে। শেখ সালমান (ইউকে), আব্দুল মালিক (ইউকে), মুহিবুর রহমান (ইউকে), শেখ আব্দুর রুফ তালুকদার (ইউকে), নজরুল ইসলাম (ইউকে), মো: জয়নাল তরফদার (ইউকে), তারেক হোসাইন (ইউকে), ইলিয়াস বিন নূর,বাহরাইন সুলতান জাহাঙ্গীর বাহরাইন আতাউর রহমান ইউকে, শামীম আহমদ (বিডি), নানু মিয়া বিডি, রিয়াজুল রাহি বিডি সহ অনেকেই।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে। ট্রেনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই দম্পতি। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার ওই দম্পতি প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে ট্রেনে পপকর্ন বিক্রির জন্য বাড়ি থেকে বের হন।

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে পপকর্ন বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে তারা সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে বিস্কুট খাচ্ছিলেন তারা। এ সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রাখে। এরপর তার স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এসময় তাদের পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগী স্বামী জানান, তিনি চিৎকার করলে প্রায় ৪৫ মিনিট পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তিনি জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম বলে জানতে পারেন। আশরাফুল চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।

চট্টগ্রামের বাংলাবাজারে রেলের বগিতে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় রেলের কয়েকটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, বারিকবিল্ডিং এলাকার পাশে এসআরবি স্টেশনে রেলের পুরাতন বগিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নির্বাপণে কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ