আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

বাগমারায় হজে পাঠানোর নামে নেওয়া অর্থ লোপাট

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর বাগমারা উপজেলার আঃ হাকিম শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে হজে পাঠানোর নামে নেওয়া অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এ অবস্থায় ভুক্তভোগী হজ পালন করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আঃ হাকিম শেখ উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

 

অভিযোগ সুত্রে ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা গেছে,গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে রফিকুল ইসলাম কে একই ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত মছির শেখ এর ছেলে আঃ হাকিম শেখ হজে নিয়ে যাওয়ার জন্য কম খরচ সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সেই মোতাবেক বাদীর নিকট থেকে ৪ লক্ষ ২৫ হাজার টাকা,পাসপোট,ভিসা নেন। টাকা নেওয়ার সময় বিবাদী তার নিজ নামীয় একটি স্বাক্ষরিত ইসলামী ব্যাংক,ভবানীগঞ্জ শাখার চেক বাদীর নিকট প্রদান করেন।যার হিসাব নং ৭০৯,চেক নং

৫৩৫৩০০৪। গত ২০২৪সালে হজে নিয়ে যেতে ব্যার্থ হন বিবাদী আঃ হাকিম শেখ। হজে পাঠাতে ব্যর্থ হলেও রফিকুল ইসলামকে কোন টাকা, পাসপোট, ভিসা ফেরত না দিয়ে বরং তাকেই নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন।

 

আব্দুল হাকিম ‘মেসার্স আবু সিয়াম”,হজ্ব কাফেলা-এর পরিচয়ে বাগমারা,মান্দা সহ বিভিন্ন এলাকার মানুষকে হজে নিয়ে যাওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে টাকা সংগ্রহ করে আসছেন। গত বছর হজে পাঠানোর কথা বলে টাকা আদায় করা হলেও হজে যাওয়ার তালিকায় তাদের অনেকেরই নাম নেই।

 

এলাকা সুত্রে জানা যায় দীর্ঘ দিন থেকে আঃ হাকিম হজে লোক পাঠানোর নামে প্রতারণা করে যাচ্ছেন।এমনকি অনিয়ম-দুর্নীতির কারণে বেশ কয়েকবার লাঞ্ছিতও হয়েছেন।এবিষয়ে ভুক্তভুগি আঃ কুদ্দুস,মোজাহারুল হান্নান,হায়দার আলী,সাইফুল ইসলাম,আঃ গফুর সহ প্রায় ১০-১৫জন বলেন তাদেরকে হজ্বে পাঠানোর নাম করে টাকা, ভিসা,পাসপোট জমা নিয়ে কিছুই ফেরত দিচ্ছে না আঃ হাকিম।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন আঃ হাকিম হাজীর বিরুদ্ধে অভিযোগ সবসময় আমাদের কাছে আসেই,আমি নিজেও তাকে একাধিক বার ভালো হতে বলেছি।লোকটা আসলেই খারাপ প্রকৃতির।অনেক লোকের জীবন ধ্বংস করে দিয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা দরকার।

 

অভিযুক্ত আঃ হাকিম শেখ এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।
এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল ইসলাম পুলিশকে অবগত করার জন্য পরামর্শ দেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত -৪।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মসজিদ ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের কলকতির ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোঃ কামিল ইসলাম (৩০), মোঃ হাসমত আলী (৩৬), মোঃ বাকি বিল্লাহ এবং মোঃ আব্দুল হাকিম (৩৫)। আহতরা সকলেই জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্বের কমিটির মেয়াদ শেষ হলেও সেটি বহাল ছিল। নতুন কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয়ভাবে বৈঠক অনুষ্ঠিত হলে পূর্বের কমিটির সভাপতি পুনরায় একই পদে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এতে অন্য পক্ষ আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ এস এম আরাফাত ফয়সাল জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় এবং চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ