আজঃ বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

কোয়াব, চট্টগ্রাম ডিভিশনের কমিটির গঠন

স্পোর্টস রিপোর্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, চট্টগ্রাম ডিভিশনের কমিটির গঠন করা হয়েছে।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু।
উপদেষ্টা করা হয়েছে নাফিজ ইকবাল খান, আফতাব আহাম্মেদ,নাজিম উদ্দীন,ফজলে আহসান খান,আবদুল আহাদ রিপন, ফজলে বারি খান,নুরুল আবেদীন নোবেল,শহিদুর রহমান,আজম ইকবাল,মাহাবুবুল করিম,রেজাউল রাজিব,মাসুম উল্লাহ,আরিফ আহম্মদ, রায়হান আরাফাত,রাহাদ হাসান,মিরাজুল হক।

কমিটির সভাপতি তামিম ইকবাল খান,সহ সভাপতি আবুল হাসেম রাজা,ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান,সাজ্জাদুল হক রিপন,ইমরুল করিম,মনিরুজ্জামান, সাদিকুর রহমান,রনি চৌধুরী, ইফরান হোসেন,সাব্বির হোসেন।
সাধারণ সম্পাদনা মনোনীত হয়েছেন ইরফান শুক্কুর।যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার সাজ্জাদ রনি,সাংগঠনিক সম্পাদক কাজী কামরুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক তম্ময় দিপ্ত,কোষাধ্যক্ষ পারভেজ হোসেন ইমন,শাহাদাত হোসেন দিপু,মিডিয়া ম্যানেজার ইনজামামউল হক,শামস বাপ্পা,অফিস সহায়ক সাব্বির

নাজিম,সহকারী অফিস সহায়ক মোহাম্মদ রুবেল সাংস্কৃতিক ক্রীড়া সম্পাদক রতন দাশ,সহ সাংস্কৃতিক ক্রীড়া সম্পাদক আসাদুর রহমান মুনতাসির কার্যকরি কমিটি সকল সক্রিয় ঢাকা লীগ প্লেয়ার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালী প্রশাসনের আয়োজনে আন্ত: স্কুল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে আন্ত: স্কুল ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(৬ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি কানিজ ফাতেমা, ডা. জাফরিন জাহেদ জিতি, সালমা ইসলাম, আজিজুল হক চেয়ারম্যান, শওকত আলম শওকত, হাজি ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, মেহেদী হাসান সুজন, প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত। টুর্ণামেন্টে স্কুল পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করেন।

উদ্বোধনী খেলায় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাথে সারোয়াতলী ইব্রাহীম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রতিন্দ্বন্দীতা করে ট্রাইবেগারে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
খেলা পরিচালনা করেন, জেলা রেফারি হেলাল উদ্দিন টিপু, মো: ইব্রাহীম, প্রদীপ কুমার বড়ুয়া

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

আলোচিত খবর

ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম সাময়িক বন্ধ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবশেষ গত রোববার ১২ এপ্রিল বিকালে তেল পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়।

এরপর ক্রুড তেলের সংকটের কারণে মজুত ক্রুড তেল শেষ হয়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে গত প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে এমনটাই জানা যায়।

পরিশোধনের পরিমাণ কমিয়ে আনা হয় সংকট মোকাবিলায় মার্চ মাস থেকেই। যেখানে দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হতো, সেখানে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। তবে শেষ পর্যন্ত মজুত শেষ হওয়ায় সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ