আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোনায় মাদকের বিচারাধীন ১৯ মামলার আসামি; ফের হেরোইন ও গাঁজাসহ গ্রেফতার

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনা পৌরশহর এলাকা থেকে বিচারাধীন ১৯ মাদক মামলার আসামি কুখ্যাত মাদক বিক্রেতা মো. আলমগীরকে (৪০) ফের গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। তার হেফাজতে থাকা পাঁচ গ্রাম হোরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি আলমগীর নেত্রকোনা সদর উপজেলার পূর্ব চকপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স। এরই প্রেক্ষিতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকে পুলিশ। গত সোমবার রাতে নেত্রকোনা পৌরসভাধীন পূর্ব চকপাড়া এলাকা কুখ্যাত মাদক কারবারী

আলমগীরকে গ্রেফতার করা হয়। তার হেফাজতে থাকা পাঁচ গ্রাম হোরোইন ও গাঁজা উদ্ধার এবং তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।

আলমগীর এতটাই কুখ্যাত ইতোপূর্বে ১৯টি মাদক মামলার এজাহার নামীয় আসামি সে। এই মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরের দিকে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ