আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের সহায়তা প্রদান

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট (SZHM Trust) এর উদ্যোগে চিকিৎসা খাতে ৬ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন-এর সঞ্চালনায় সহায়তাপ্রাপ্তদের মধ্যে চেক তুলে দেন এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।
ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর বলেন, ট্রাস্টের পক্ষ হতে আজকের এ সহায়তা প্রদান দরবারের পক্ষ হতে দোয়া এবং দয়া হিসেবে বিবেচনা করতে হবে। তিনি আশা প্রকাশ করেন

 

সহায়তাপ্রাপ্তরা তাদের এ অর্থ উপযুক্ত খাতে ব্যয় করবেন। সহায়তাপ্রাপ্ত আসমা সোলতানা তার অভিব্যক্তিতে বলেন, ট্রাস্ট শুধু আজকে তার ক্যান্সার চিকিৎসায় সহায়তা দিয়ে এগিয়ে আসেনি গত কয়েক বছর ধরে তার মতো বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করে শিক্ষা জীবনকে আলোকিত করেছে। আজকের ট্রাস্টের এই অনুদান দরবারের পক্ষ থেকে তার্ব্রাুকাত হিসেবে মনে করেন।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন।অনুষ্ঠানে ২ জন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, ১জন হার্নিয়া অপারেশন, ১জন ব্রেইন টিউমার, ১জন দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি ও ১জন ১০ বছরের ছোট শিশুর হার্ট সার্জারি সহ মোট ৬জনকে আর্থিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ