আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোনায় ২দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই স্লোগানকে সামনে রেখে,নেত্রকোনার পূর্বধলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা

অফিসার আবু বকর সিদ্দিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার, উপজেলা প্রাথমিক অফিসার মফিজুল হক, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ মাসুদ, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো. বদরুজ্জামান বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক/

শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। মেলায় ১৮টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা ১৮ স্টল প্রদর্শন করে। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের

শিক্ষার্থীদের নিজ উদ্ভাবিত নিজস্ব ধারণা থেকে আবিষ্কার করা প্রজেক্ট ডেমো নিয়ে হাজির হওয়া স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসারসহ আমন্ত্রিত অতিথিরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ