আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় তিন বন্ধু নিহত

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা তিনজন বন্ধু ছিলেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সুফিয়া রাস্তার মাথা এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন, রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তারা তিনজনই মিরসরাইয়ের মায়ানী বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, নিহত তিনজন একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনজনই ঘটনাস্থলে মারা গেছেন।
এসআই বোরহান বলেন, খবর পেয়ে আমরা গিয়ে ওই তিনজনের মরদেহ উদ্ধার করি। নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। সেটা আমরা হেফাজতে নিয়েছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ