আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

রাজশাহীতে পুনাকের শীতবস্র বিতরণ

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীতে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেনের তত্ত্বাবধানে ৪০০জন শীতার্ত মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি বাহারুল আলম, বিপিএম
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন বলেন, আমরা পুলিশের পাশাপাশি পুনাকের পক্ষ থেকে জনগণের পাশে থাকতে চাই। আমাদের সাধ্য ও চেষ্টার সবটুকু দিয়ে মানুষের সেবা করতে চাই।

তিনি আরও বলেন, আমরা পুনাকের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজের প্রত্যেকের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে দুস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসা। এ ধরনের উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘবই করবে না, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও সহায়তা করবে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। পুনাকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদা ওয়াব, যোগাযোগ সম্পাদিকা মাসরুফা তাসনিম, আরএমপি পুনাকের সাধারণ সম্পাদিকা আয়েশা সাইফসহ আরএমপি, রাজশাহী রেঞ্জ ও রাজশাহীস্থ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এবং পুনাক পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

পুনাকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সাবির্ক সহযোগিতা করেছে আরএমপি পুনাক।অনুষ্ঠানের মাধ্যমে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে পুনাক তাদের সামাজিক দায়িত্ব পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ