আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

কর্ণফুলী বন্ধন ক্লাবের রাত্রিকালিন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহার ঐতিহ্যবাহী বন্ধন ক্লাবের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হলো সিজন-৩-এর শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল।

টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম মামুন মিয়া। টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো ওসমান।

প্রধান অতিথি মামুন মিয়া বলেন, “কর্ণফুলীর মানুষ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল। লুটেরারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। এই মাটিতে তাদের কোনো স্থান নেই। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ সংস্কৃতির পথে ফিরিয়ে আনতে হবে। সবাইকে শপথ নিতে হবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদক ও লুটেরামুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব। লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ুন।”

টুর্নামেন্টে উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু তৈয়ব কন্ট্রাক্টরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের, সি:যুগ্ম-আহবায়ক ইদ্রিস আমেরী, যুগ্ম-আহবায়ক রুহুল আমিন, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি তৈয়বুল আলম আঙ্গুর, বন্ধন ক্লাবের সভাপতি দেলোয়ার, সাধারন সম্পাদক সানাউউল্লাহ মির্জা, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক

 

জাহাঙ্গীর (সও:), বিএনপি নেতা মোহাম্মদ আলী, ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম হৃদয়, শ্রমিকদল নেতা নুর হোসেন আরজু, জাফর, গাজী শহিদ,মোহাম্মদ আরিফ,শাখাওয়াত হোসেন মিশু,রিফাত আহম্মেদ,নুরুল ইসলাম আসিফ,ওমর রানা ইমন,বন্ধন ক্লাবের সদস্য যথাক্রমে মাঈনুদ্দীন,শাহেদুল ইসলাম, এমরান হোসেন, সাজ্জাদ,জাবেদ,মাসুদ,আমিন,আশিক,ফয়সাল,মানিক,রুহান,কুতুবউদ্দিন,জাহেদ,ফারুক।

 

মাঠে শত দর্শকের উপস্থিতিতে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ্য হয়ে ওঠে। আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট কেবল বিনোদনের জন্য নয়, বরং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ার এক প্রচেষ্টা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মেসির হেট্রিক। গোল ৩ – ০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেসির হেট্রিক। গোল ৩ – ০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নর ফ্রান্স।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন এমবাপ্পে। মধ্যরাতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে প্রত্যাশিত ছন্দে ছিল না ফ্রান্স।

এমবাপ্পের জোড়া গোলের মাধ্যমে ফ্রান্সের হয়ে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩ গোল। ফলে তিনি পেছনে ফেলেছেন অলিভিয়ে জিরুর ৫৭ গোলের রেকর্ডকে এবং এককভাবে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ১৪। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র দুটি গোল।বিশ্বকাপের ‘আই’ গ্রুপে গুরুত্বপূর্ণ এই জয় দিয়ে তিন পয়েন্ট অর্জন করল ফ্রান্স। প্রথমার্ধে চাপে থাকলেও দ্বিতীয়ার্ধে অভিজ্ঞতা, তারকাসুলভ দক্ষতা এবং অধিনায়কের অনন্য নৈপুণ্যে জয় তুলে নিয়ে শিরোপা অভিযানে শক্ত বার্তাই দিল দিদিয়ের দেশমের দল।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ