আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

আল মিজান ইসলামী রিসার্চ সেন্টারে “সহি শুদ্ধ কোরআন ও ফ্রী নামাজ শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

 

চট্টগ্রাম আনোয়ারায় আল মিজান ইসলামী রিসার্চ সেন্টার এর উদ্যোগে লাভ দ্য পুওর চিলড্রেন’র পরিচালনায় “সহি শুদ্ধ কোরআন ও ফ্রী নামাজ শিক্ষা কেন্দ্রের শুভ উদ্ভোধন মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় শিশু সংগঠন ” লাভ দ্য পুওর চিলড্রেন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মুনীর চৌধুরীর সভাপতিত্বে ১৮ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ এডিটরস ফোরাম এর সভাপতি,

দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আলহাজ্ব নুরুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন,দৈনিক আজাদী আনোয়ারা প্রতিনিধি নুরুল ইসলাম,
কর্ণফুলী-আনোয়ারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমডিএইচ রাজু, দৈনিক পূর্বকোণ আনোয়ারা প্রতিনিধি সুমন শাহ, দৈনিক যুগান্তর কর্ণফুলী প্রতিনিধি বদরুল হক, দৈনিক আমাদের চট্টগ্রাম প্রতিনিধি এস এম সালাহ উদ্দিন, দৈনিক পূর্বদেশ আনোয়ারা প্রতিনিধি জাহেদুল ইসলাম হ্দয়, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফারহাদুল ইসলাম, দৈনিক বিজনেস বাংলাদেশ আনোয়ারা প্রতিনিধি জাবেদুল ইসলাম, সমাজ সেবক হাজী শহীদুল রহমান খোকন, দলিল লেখক মহিউদ্দিন প্রমুখ।

মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা জামিয়া ইসলামিয়া হেদায়তুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি ফয়জুল্লাহ হাফিজি ( কুমিল্লা বড় হুজুর)।

অনুষ্ঠানটি যৌথ পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা আবরারুল হক ও মাওলানা শফিউল আলম কুতুবী।

অনুষ্ঠান শেষে আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন
এতিম ছাত্রদের মাঝে কোরআন শরিফ উপহার দেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ