আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

সমাবর্তন জীবনের নতুন অধ্যায়ের সূচনা -উপদেষ্টা ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

 

 

সমাবর্তন মানে শেষ নয় বরং জীবনের নতুন অধ্যায়ের সূচনা মাত্র। তোমাদের মধ্য থেকে অনেকে ‘‘টপ এ্যাচিভার্স’’ হয়েছে। অনেকের পক্ষে সেটি অর্জন সম্ভব হয়নি। উভয়কেই দেশের সমৃদ্ধি আনয়নে কাজ করতে হবে।

আজ চট্টগ্রাম বোট ক্লাবে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’র ২য় সমাবর্তন অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, জীবনকে সফল করতে শুধু ভালো রেজাল্ট যথেষ্ট নয়। এর সাথে প্রয়োজন সৃজনশীলতা ও কঠোর অধ্যবসায়। দেখার বিষয় দেশ ও জাতির জন্য তোমরা কি করতে পারো। তোমাদের পিতা-মাতা ও সমাজের মৌলিক অধিকার নিশ্চিতে করতে কাজ করো। আমি বিশ্বাস করি বাংলাদেশকে সমৃদ্ধ ও প্রগতিশীল করতে সিআইইউ’র শিক্ষার্থীরা তাদের চলমান ধারা অব্যাহত রাখবে।

জনাব ফাওজুল কবির খান বলেন, তোমরা বিপ্লবের অতন্দ্র প্রহরী। বিগত জুলাই আন্দোলনে তোমাদের মধ্য হতে অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। অনেকে এখনো চিকিৎসাধীন রয়েছে। সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বিগত সরকার শিক্ষা চিকিৎসাসহ প্রয়োজনীয় খাতগুলো ধ্বংস করেছিল। আইন শৃংখলা পরিস্থিতি নাজুক পর্যায়ে নিয়ে গেছে। বিচার ব্যবস্থা প্রায় ধ্বংস করেছে। আশার কথা-বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবখাতে শৃংখলা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রয়োজনীয় সংস্কার শুরু করেছে। এ সংস্কার কাজে তোমাদের সহযোগিতা করতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আরো সম্পৃক্ত হতে হবে।

সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার। বিশেষ বক্তা হিসেবে ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং নির্বাহী (সিইও) কিহাক সুং বক্তব্য রাখেন। এতে আরো বক্তব্য রাখেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোহাম্মদ জাকারিয়া খান প্রমূখ ।

এবারের সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট ২ হাজার ১ শত ৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। তন্মধ্যে ১ হাজার ৪ শত ৫২ জন ব্যবসায় প্রকৌশল, আইন এবং লিবারেল আর্টস অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, বাকী ৭ শত ৩৭ জন স্নাতকোত্তর।অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে স্ব স্ব প্রোগ্রামে অসামান্য ফলাফলের জন্য ‘টপ এ্যাচির্ভাস’ এওয়ার্ড প্রদান করা হয়।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ