আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

প্রাণিসম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান চবি উপাচার্যের

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রাণিসম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। তিনি জীব বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে প্রাণিবিদ্যা বিভাগ, চবি এবং বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহবান জানান।

চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া, উক্ত বিভাগের সুপার নিউমেরারি প্রফেসর ড. মোঃ ফরিদ আহসান, সহযোগী অধ্যাপক ড. যাদব কুমার বিশ্বাস,

সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ড. সৈয়দ ইসমত আরা, চট্টগ্রাম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ ওমর খালেদ ও চট্টগ্রাম সরকারী সিটি কলেজের প্রভাষক চেতী বড়ুয়া বক্তব্য রাখেন।

উপাচার্য প্রাণিবিদ্যা অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়, একইসাথে সাফল্য অর্জনের বিষয়টি ভবিষ্যতে একাডেমিক সনদের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমের সনদও উচ্চ শিক্ষা ও কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। উপাচার্য বলেন, দেশের অপরিকল্পিত উন্নয়ন, জলোচ্ছ্বাস, অতিরিক্ত খরা, বনায়ন ধ্বংস ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে প্রাণিজগতের উপর বিরূপ প্রভাব পড়ছে। যার কারণে মানব উপকারী বহু প্রাণি আজ বিলুপ্তির পথে।

এসব প্রাণিসম্পদকে রক্ষায় নিজেদের স্বার্থে আমাদের সকলকে সচেতনেতার পাশাপাশি দেশের প্রাণিবিজ্ঞানীসহ গবেষকদের এগিয়ে আসতে হবে। তিনি প্রাণিকূলের ওপর অত্যাচার না করার জন্য সকলের প্রতি আহবান জানান। উপাচার্য প্রাণিবিদ্যা অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন। নিঝুম বড়ুয়া ও তাইফুল ইসলাম মাহিনের সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রাণিবিদ্যা অলিম্পিয়াড-২০২৪ এ অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ