আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চৌদ্দগ্রামে নেতাকর্মীদের নিয়ে ব্যস্থ সময় কাটালেন ডাঃ নোবেল চৌধুরী

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্রগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেল গত শুক্রবার রাতে নিজ এলাকা কুমিল্লার চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও সৌজন্য স্বাক্ষাৎ করেছেন।

এসময় কেন্দ্রীয় এ নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছাত্রদলের সাবেক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনে ডা. নোবেল চৌধুরীকে ধানের শীষের প্রার্থী হিসেবে শ্লোগানে হলরুম মুখরিত করে তুলেন।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক খোরশেদ কবির শিপন বলেন, ডা. নোবেল চৌধুরী শুক্রবার বিকেলে নিজ গ্রাম সোনাপুর নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে রাতে গুনবতী কলেজ মিলনায়তনে গুনবতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। গুনবতী ইউনিয়ণ বিএনপি’র সাবেক সভাপতি আলী হোসেন পন্ডিতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম

উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ফিরোজ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি গাজী কবির হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব খোরশেদ কবির শিপন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, খালেদ সাইফুল্লাহ সবুজ, চিওড়া ইউনিয়ন

পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, উপজেলা শ্রমিকদলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মির্জা হিরণ, ইমাম হোসেন মজুমদার রুবেল প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ