আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

সার্ক সাংবাদিক ফোরাম ইউএই’র কমিটিতে সভাপতি সোহেল, সরওয়ার সম্পাদক

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী ও সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর বার্তাবাহক সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের কার্যনির্বাহী কমিটির কার্যক্রম গতিশীল করতে ২০ই জানুয়ারি দ্বিবার্ষিক (২০২৫-২০২৭) কমিটি গঠন করা হয়েছে। ইউএইতে ২য় বারের মতো কমিটির পূনরায় সভাপতি হয়েছেন চ্যানেল এস আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল (আরবি) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিটি নিউজের নির্বাহী সম্পাদক মোহাম্মদ গোলাম সরওয়ার।

সংযুক্ত আরব আমিরাতে দ্বিবার্ষিক পুর্ন কমিটির ২০ সদস্যের নাম ঘোষনা করা হয়েছে। ১৮ সদস্যের পরিচিতি নিম্নে দেয়া হলো- সিনিয়র সহ সভাপতি মো: মোজাফফর রেজবি ( খালিজ টাইমস), সহ সভাপতি নাসিম উদ্দিন আকাশ ( দৈনিক পূর্বকোণ), সহ সভাপতি মহিউল করিম আশিক ( মাই টিভি), সহ সভাপতি সাগর চন্দ্র স্বপন ( স্বদেশ বিচিত্রা), সহ সভাপতি সঞ্জিত কুমার শীল ( সি প্লাস), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি ( কিউ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ( বঙ্গ টিভি),সহ সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ( দৈনিক আলোকিত সকাল), সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক (বায়ান্ন টিভি), দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম ( দৈনিক চাঁদপুর কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আরিফ হোসেন ( ঢাকা প্রতিদিন), ক্রীড়া সম্পাদক আশাক নিপুন ( বার্তা২৪), অর্থ সম্পাদক মামুনুর রশীদ ( সংগ্রাম প্রতিদিন), ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ আলম (স্বাধীন দেশ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক জয়নাল আবেদীন ( নন্দিত টিভি), সাংস্কৃতিক সম্পাদক মো: রিদোয়ান ( সংবাদ প্রতিদিন), প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন ( দৈনিক বাংলার অধিকার)।

নতুন কমিটি ঘোষণা উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সামসুর রহমান সোহেল (আরবি), নাসিম উদ্দিন আকাশ, সাগর চন্দ্র স্বপন, গোলাম সরওয়ার, সারোয়ার উদ্দিন রনি, মোহাম্মদ সেলিম, রাসেল আহমদ, ওবায়দুল হক মানিক,শরিফুল ইসলাম প্রমুখ।
সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রবাসীদের সেবা সহজীকরণ করার লক্ষে পরিকল্পিত

উদ্যোগ নেয়া প্রয়োজন। দেশের সম্মান অক্ষুন্ন রাখতে সচেষ্ট ভূমিকা রাখার পাশাপাশি অসহায় প্রবাসীদের পাশে সহযোগী হিসেবে সার্ক সংগঠন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন কমিটির অন্তর্ভুক্ত সকল নেতৃবৃন্দগণ। সবশেষে গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষার্থে যথার্থ ভূমিকা রাখবেন বলে একমত পোষন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ