আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের সরকারি কলেজের ৯ জন মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স!

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সরকারি কলেজের ৯ জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছেন । ২০২৪-২৫ শিক্ষা বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারী অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি ফল প্রকাশ করেন। উত্তীর্ণরা হলেন ঢাকা মেডিকেল অমি, সলিমুল্লাহ মেডিকেল প্রিয়াঙ্কা, ময়মনসিংহ মেডিকেল অনুশ্রী, বগুড়া মেডিকেল সুমাইয়া, রাঙ্গামাটি মেডিকেল শারমিন, বগুড়া মেডিকেল নজিব, রংপুর মেডিকেল ইমরান, নীলফামারী মেডিকেল মামুন, চাঁদপুর মেডিকেলে সৌরভ । এ বছর ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন

পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সরকারি- বেসরকারি মেডিকেলের জন্য ৬০ হাজার ৯৫ জন কে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। এ প্রসঙ্গে পীরগনজ সরকারি কলেজ অধ্যক্ষ -প্রফেসর মো : বদরুল হুদা জানান, সব শিক্ষার্থীর তথ্য পেলে সংখ্যাটিতে আরো বাড়তে পারে বলে আশা করছেন। তিনি জানান, প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী মেডিকেল, বুয়েট সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন। শিক্ষক-

শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার কারণে এই ফল অর্জিত হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃংখল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা ও কঠোর তদারকির ফলে আশানুরূপ ফল করেছেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ